পার্লারে চুলের পরিচর্যা করতে যাওয়াই হল কাল, ‘বিউটি পার্লার স্ট্রোক’-এ আক্রান্ত হলেন এক মহিলা
পার্লারে গিয়ে ঘটল বিপত্তি! বর্তমানে চুলের পরিচর্যা করতে নারী , পুরুষ সকলেই পার্লার বা সেলুনে যান। পার্লারে গিয়ে চুল ধুতে কিন্তু বেশ আরামই লাগে। তবে সেই চুল ধোয়াই যে কাল হয়ে দাঁড়াবে তা আর কে জানত। পার্লারে চুলের পরিচর্যা করতে গিয়েছিলেন ৫০ বছরের এক মহিলা। আর সেখানেই সেই মহিলা 'বিউটি পার্লার স্ট্রোকের শিকার হন। তবে কি এই 'বিউটি পার্লার স্ট্রোক ? ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।

কি ভাবে ঘটল ঘটনাটি?
৫০ বছর বয়সী একজন মহিলা চুল কাটার জন্য হায়দরাবাদের বিউটি পার্লারে গিয়েছিলেন। সেখানেই তাঁর চুল ধোয়া হচ্ছিল। সেই মহিলাটি আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেন। ক্রমেই মহিলার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। মহিলার অবস্থার অবনতি হতেই সেলুনে উপস্থিত লোকজনের তাঁকে অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলস, হায়দরাবাদে ভর্তি করেন। আর সেখান থেকেই জানা গিয়েছে তিনি বিউটি পার্লার স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

কিভাবে মহিলা এই ‘বিউটি পার্লার স্ট্রোকে আক্রান্ত হলেন?
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও নিউরোলজিস্ট ডাঃ সুধীর কুমারের মতে, পার্লারে চুল ধোয়ার সময় ওই মহিলা তার মাথা পিছন দিকে হেলিয়ে রেখেছিলেন। আর ঠিক ওই সময়েই মহিলার মাথার রক্ত সরাবরাহকারী একটি ধমনীর ওপর চাপ পরে। আর সেই কারণেই আচমকাই মহিলাটি 'বিউটি পার্লার স্ট্রোকে আক্রান্ত হয়ে পরেন। তবে চিকিৎসকের মতে, এই কারণে মানুষের কিন্তু ধমনীও ছিঁড়ে যেতে পারে। তাছাড়া রক্ত মাথায় জমাটও বাঁধতে পারে। তিনি আরও জানান, পার্লারে চুল ধোয়া শুরু হতেই ওই মহিলার মাথা ঘুরছিল, বমি পাচ্ছিল। তবে মহিলাটিকে একটি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছেও কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল।
তবে এই ঘটনারদিনই কিন্তু সেভাবে সুস্থ হয়ে ওঠেননি মহিলাটি। ঘটনার পরের দিন থেকে আসতে আসতে সুস্থ বোধ শুরু করেন মহিলাটি। কিন্তু হাঁটটার সময়েও তার শরীর টাল খাচ্ছিল।

আগের এই ধরনের ঘটনা ঘটেছিল
যদিও এই ঘটনাটি কিন্তু এই প্রথমবার ঘটেনি। এই ঘটনা আগেও ঘটেছে। ১৯৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচজন মহিলা পার্লারে চুল ধোয়ার পরে গুরুতর মস্তিষ্কের সমস্যায় পড়েছিলেন। তার মাথা ঘোরা, ভারসাম্য বজায় রাখতে সমস্যা এবং মুখ অসাড় হওয়ার মতো সমস্যা হচ্ছিল। সেই সময় চিকিৎসকেরা জানিয়েছেন পাঁচজনের মধ্যে চারজনের স্ট্রোক হয়েছে। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে ডাঃ মাইকেল ওয়েইনট্রাব এই স্ট্রোকের নাম দেন বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম।

স্নায়ু বিশেষজ্ঞদের মত কী
ক্যালিফোর্নিয়ার প্রোভিডেন্স সেন্ট জনস হেলথ সেন্টারের একজন স্নায়ু বিশেষজ্ঞ ক্লিফোর্ড সেগিল, ডিও জানান, পার্লারে গিয়ে চুল ধোয়ার সময় শুধু মাত্র বেসিনের ওপর মাথা না রেখে ঘাড়ের তলায় গামছা বা তোয়ালে দিয়ে করা উচিত, এতে স্ট্রোকের প্রবণতা অনেকটাই কমে। পার্লারে এই ধরনের পরিচর্যার সময় কমিয়ে ১০ থেকে ১৫ মিনিট করা উচিত। না হলে এতে ঘাড়ে চাপ বাড়তে থাকে। আর তার থেকে 'বিউটি পার্লার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications