শপিং মলে মহিলার ঝাঁপ, সিসিটিভি-তে বন্দি হল ছবি, হিম্মত থাকলে ভিডিও দেখুন
শপিং মলে তিন তলা থেকে ঝাঁপ মহিলার। সিসিটিভি-তে ধরা পড়ল রোম খাড়া করে দেওয়া ছবি। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের এই ঘটনা এখন লোকের মুখে মুখে।
কানে মোবাইল ফোন রেখে মধ্যপ্রদেশের ভোপালের এক শপিং মলে চলমান সিড়ি দিয়ে তিন তলায় উঠে এসেছিলেন এক মহিলা। তিন তলার ফ্লোরে পোঁছেই মহিলা কানে ফোন রেখেই সামনের কাঁচ দিয়ে ঘেরা রেলিং-এর ধারে গিয়ে দাঁড়ান। খুব স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। কিন্তু, আচমকাই যেন বিপর্যয়। কারণ, ওই মহিলা ফোনে কথা বলা বন্ধ করে ততক্ষণে কাঁচের রেলিং টপকে নিয়েছিলেন এবং পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে হাত ফসকালেই তিনি গিয়ে পড়বেন একদম গ্রাউন্ড ফ্লোরে।
মহিলা তিন তলায় যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, ঠিক তার পিছনেই ছিল একটি রেস্তোরাঁ। তার সদর দরজার সামনে টেবিলে ছিলেন এক মহিলা রিসেপসনিস্ট। তিনি মহিলাকে বিপজ্জনকভাবে রেলিং টপকাতে দেখে ছুটে আসেন। কিন্তু, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কারণ, ওই মহিলা রেলিং টপকে ততক্ষণে ঝাঁপ দিয়েছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এক বিকট শব্দে কেঁপে উঠে শপিং মল।

বিহ্বলতা কাটিয়ে সকলে যখন শব্দের উৎস সন্ধান করছেন তখন দেখা যায় রক্তাক্ত অবস্থায় নিচের তলায় পড়ে আছেন ওই মহিলা। মাথা ফেটে রক্তে ভেসে যাচ্ছে মেঝে। তড়িঘড়ি তাঁকে ভোপালেরই এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়, মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছিল এবং শরীরের একাধিক অঙ্গ ভেঙে গিয়েছিল।
মহিলার এই আত্মঘাতী হওয়ার ছবি ধরা পড়ে শপিং মলের সিসিটিভি ফুটেজে। আর তা এখন ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। ভোপাল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম রেণুকা মিত্তল। ৩৩ বছরের রেণুকা ছেলেকে প্লে-স্কুলে ছেড়ে দিয়ে এসে শপিং মলে ঢুকেছিলেন। রেণুকার আত্মহত্যার খানিক আগে কে ফোন করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। রেণুকা আগে থেকেই আত্মহত্যার পরিকল্পনা নিয়েছিলেন না ফোন আসার পর শপিং মলে ঝাঁপ দিয়ে জীবন শেষ করার সিদ্ধান্ত নেন তাও তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications