ফের উত্তরপ্রদেশ, ধর্ষিতা হলেন মহিলা বিচারক

ফের উত্তরপ্রদেশ, ধর্ষিতা হলেন মহিলা বিচারক
লখনউ, ৪ জুন : ফের ধর্ষণ উত্তরপ্রদেশে। বাদৌন, আজমগড়ের পর এবার আলিগড়। এবার ধর্ষিতা হলেন মহিলা বিচারক। বিচারককে ধর্ষণ করে পরে খুনের চেষ্টা করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নীতিন তিওয়ারি জানিয়েছেন, "বিচারক মহাশয়ার ভাই আমাদের খবর দেয়। সেই খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে। তাঁর এখনও জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে জবানবন্দি নেওয়া হবে।"

পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে ওই মহিলা বিচারকের ভাই বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভেজানো রয়েছে। ঘরের ভিতরে মেঝেতে পড়ে রয়েছেন নির্যাতিতা। তাঁর শরীরে পোশাক ছিল না। ঘরের মেঝে ভেসে যাচ্ছিল রক্তে। মাথার কাছে কীটনাশকের একটি শিশি অর্ধেক পরিমাণ খালি অবস্থায় পড়েছিল। অনুমান, ধর্ষণের পর জোর করে কীটনাশক খাইয়ে দেওয়া হয়েছে তাঁকে। এ ব্যাপারে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানাতে অস্বীকার করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলা বিচারককে গণধর্ষণও করা হতে পারে। তবে তাঁর জ্ঞান না ফেরায় এখনও ধর্ষণ-সংক্রান্ত ডাক্তারি পরীক্ষা করা হয়নি। সেই পরীক্ষার পরই গণধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। নির্যাতিতার ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+