'হিট অ্যান্ড রান' মামলা ২০০২: সলমন খানকেই গাড়ির চালক হিসাবে শণাক্ত করল সাক্ষ্য

প্রায় ১২ বছর ধরে এই মামলা চলছে। অভিযুক্ত সলমন খানের আইনজীবী এতদিন ধরে সওয়াল করে আসছেন যে গাড়ির স্টিয়ারিং সেদিন সলমনের হাতে ছিল না বলে। কিন্তু আজ জে ডব্লু ম্য়ারিয়ট হোটেলের এক কর্মী আদালতে জানিয়েছেন সলমনই সেদিন গাড়ি চালাচ্ছিলেন। তিনি এও জানান বকশিস হিসাবে ৫০০ টাকার একটি নোটও সলমন তার হাতে ধরিয়েছিলেন।
পাল্টা প্রশ্ন করা হলে ওই সাক্ষী এও জানান যে গাড়িতে সলমন ছাড়াও গায়ক কমাল খান ছিলেন। পিছনের বাঁদিকের আসনে বসেছিলেন তিনি। আগামী শুনানি ৫ নভেম্বর হবে।
এই মামলায় কিছুতেই গতি আসছে। একটা না একটা বাধা চলেই আসছে। গত আগস্ট মাসে এই মামলার কেস ডায়েরি হারিয়ে যায় বলে দাবি করে মুম্বই পুলিশ। পরে এক তদন্তকারি অফিসারের অফিসেই হদিশ মেলে ওই মামলার যাবতীয় নথিপত্র, সাক্ষীদের বয়ান এবং কেস ডায়রি সহ যাবতীয় তথ্য।












Click it and Unblock the Notifications