উত্তরপ্রদেশে অগ্নিপথ বিরোধী হিংসাত্মক বিক্ষোভের উসকানি দেওয়া হয় 'হোয়াটসঅ্যাপ গ্রুপ' থেকে
উত্তরপ্রদেশে অগ্নিপথ বিরোধী হিংসাত্মক বিক্ষোভের উসকানি দেওয়া হয় 'হোয়াটসঅ্যাপ গ্রুপ' থেকে
কেন্দ্র সরকারের নতুন প্রকল্প 'অগ্নিপথ' নিয়ে রাজ্যে রাজ্যে বিক্ষোভ ও হিংসাত্মক আন্দোলন দেখা গিয়েছে৷ কয়েকদিন আগেই এইরকম বিক্ষোভের পিছনে 'ওয়াসেপুর গ্যাং' নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ পেয়েছিল পুলিশ! এবার উত্তরপ্রদেশের বড় অংশে অগ্নিপথ বিরোধী হিংসাত্মক বিক্ষোভে উসকানি দেওয়ার জন্য কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা জানাল যোগীর পুলিশ৷

সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা!
যোগীর পুলিশ জানিয়েছে, দেওরিয়া, বালিয়া, মির্জাপুর সহ বেশ কিছু জায়গাতে বিক্ষোভের নামে সরকারি সম্পত্তির উপর যে তান্ডব চালানো হয়েছে তার পিছনে রয়েছে বেশ কিছু হোয়াটসঅ্যাপগ্রুপ৷ সম্প্রতি দেওরিয়ার বরহাজ পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায় কয়েক হাজার উন্মত্ত জনতা বিক্ষোভের নামে গাড়ি, বাস ও দোকানপাটে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় পুলিশ৷ এই বিক্ষোভকারী উন্মত্ত জনতার ৪৫০ জনকে গ্রেফতারও করেছে বলে জানিয়েছে পুলিশ৷

কেন এই হিংসাত্মক বিক্ষোভ, কি বলছে পুলিশ?
তবে কিভাবে হঠাৎ এই আন্দোলন সংগঠিত হল কেনই বা এই বিক্ষোভগুলি হিংসাত্মক হয়ে উঠল? এ প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে যোগীর পুলিশের হাতে গুরুত্বপূর্ণ তথ্য, পুলিশ সূত্রের খবর এই অগ্নিপথ বিরোধী বিক্ষোভ নিয়ে একটি বড়সড় হোয়াটসঅ্যাপ গ্রুপ কাজ করছে রাজ্যের বড় অংশের। এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির মাধ্যমে অগ্নিপথ প্রকল্প ও ভবিষ্যতের অগ্নিবীদের নিয়ে ভুত তথ্য শেয়ার করা হত নিয়মিত৷ এমনকি হিংসাত্মক বিক্ষোভের জন্য মানুষকে সংগঠিত করা ও উসকানি দেওয়ার কাজটিও করা হত এই গ্রুপগুলি থেকে৷

বিক্ষোভের নামে লুঠপাট চালিয়েছে আন্দোলনকারীরা, বলছে পুলিশ!
পুলিশ আরও জানিয়েছে, আন্দোলনের নামে পেট্রোলপাম্প জ্বালানো, সেখান থেকে টাকা লুঠপাট৷ সাধারণ পথচারীদের কাছ থেকে টাকা লুঠপাটের মতো ঘটনাও ঘটিয়েছে বিক্ষোভকারীরা৷ পেট্রোলপাম্প মালিকের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বরহাজ থানা৷ এই থানার এসএইচও এ বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন৷












Click it and Unblock the Notifications