উন্নাওয়ে 'দুর্ঘটনা' নিয়ে নতুন ভিডিও! বিজেপি বিধায়ককে 'বাঁচাতে' পুলিশের একের পর এক দাবি খারিজ
ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় ট্রাক উন্নাও-এর নির্যাতিতা এবং তার পরিবারের গাড়িতে ধাক্কা মারে। পুলিশের এই দাবি খারিজ করে দিয়েছে সেই সময়েতোলা একটি ভিডিও।
ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় ট্রাক উন্নাও-এর নির্যাতিতা এবং তার পরিবারের গাড়িতে ধাক্কা মারে। পুলিশের এই দাবি খারিজ করে দিয়েছে সেই সময়ে তোলা একটি ভিডিও। দুর্ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া এক পথচারী সেই ভিডিও তুলেছিলেন। রবিবার বিকেলে রায় বরেলিতে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ভারী বৃষ্টি সেই সময় ছিল না। তবে দুর্ঘটনা যে ঘটানো হয়েছে, তেমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

ভিডিও-তে পুলিশের দাবি খারিজ
ভিডিও পুলিশের আরও এক দাবি খারিজ করে দিয়েছে। তার হল ট্রাক চালক গাড়িটিকে ঘোরানোর সময় ছোট গাড়িটিকে দেখতে পাননি। ভিডিও-তে দেখা গিয়েছে, ট্রাকটি সরাসরি রাস্তার ওপরেই ছোট গাড়িটির ওপর এসে পড়েছে। দুর্ঘটানর পর রাস্তার মাঝখানে এসে পড়ে ট্রাকটি। অন্যদিকে রাস্তার ওপরেই ছিল ছোট গাড়িটি। যাঁর মধ্যে ছিলেন উন্নাও-এর নির্যাতিতা ও তার পরিবার। তবে ভিডিওটির সত্যতা পরীক্ষা করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।
এই ঘটনায় উন্নাও-এর নির্যাতিতার দুই কাকিমার মৃত্যু হয়। নির্যাতিতা ও তার তাঁর আইনজীবী সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

দুর্ঘটনার পর ডিজির দাবি
দুর্ঘটনার পরেই উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ওপি সিং বলেছিলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুর্ঘটনা। তবে প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করা হয়েছে। তিনি বলেছিলেন, ট্রাকের গতিবেগ বেশি ছিল। সেই সময় বৃষ্টিও হচ্ছিল। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটি রাস্তায় এমনভাবে ছিল, তাতে যেন ধাক্কা মারার জন্য সেটি তৈরিই ছিল। কেননা লালগঞ্জের দিক থেকে আসা গাড়িটির সেরকম কোনও গতি ছিল না। গাড়িটি বাঁকের কাছে আসতেই ট্রাকটি তাতে ধাক্কা মারে। ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছোট গাড়িটির পিছনেওআরও গাড়ি ছিল। পুরো দুর্ঘটনা পর্যবেক্ষণ করার পর অপর একটি গাড়ি চলে যায়।

মামলা দায়ের করল সিবিআই
বুধবার এই ঘটনা নিয়ে সিবিআই-এর তরফে সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ধর্ষণের অভিযোগে ওই বিধায়ক এই মুহুর্তে জেলবন্দী। এছাড়াও আরও ১০ জনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications