Ukraine-Russia war: যুদ্ধ নিয়ে টুইট, একাউন্ট হ্যাক নাড্ডার
Ukraine-Russia war: যুদ্ধ নিয়ে পক্ষ নিয়ে একের পর এক টুইট নাড্ডার, বিতর্কের ঝড়
রবিবার সকালে বিজেপি সভাপতি জেপি নাড্ডার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তার ফলোয়ারদের বার্তা দেওয়া হয় "রাশিয়ার জনগণের সাথে দাঁড়াতে" এবং ক্রিপ্টোকারেন্সি অনুদানের অনুরোধ করার জন্য তার অ্যাকাউন্ট থেকে একটি টুইট পোস্ট করা হয়েছিল। এটি কয়েক মিনিটের মধ্যে মুছে ফেলা হয়।

টুইটে বলা হয়েছে, "রাশিয়ার জনগণের পাশে দাঁড়াও। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করছি সঙ্গে নিচ্ছি বিটকয়েন এবং ইথেরিয়াম।" হিন্দিতে যোগ করা হয়েছে যে, "ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ান। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করা হচ্ছে।" রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যার ফলে পূর্ব ইউরোপীয় দেশটিতে ব্যাপক যুদ্ধ ও হতাহতের ঘটনা ঘটছে। এমত অবস্থায় এমন টুইট চাঞ্চল্য সৃষ্টি করে কারণ এই যুদ্ধে ভারতের অবস্থান নিরপেক্ষ। সেখানে কেন্দ্রীয় সরকারের দলের শীর্ষনেতার এমন ইউক্রেনমুখী টুইট চমকে দিয়েছিল অনেককেই।
আরেকটি টুইটে, হ্যাকার জেপি নাড্ডার অ্যাকাউন্ট থেকে লেখে, "দুঃখিত, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমি এখানে রাশিয়াকে দান করতে এসেছি কারণ তাদের সাহায্য দরকার।" বিতর্ক আরও বাড়িয়ে দেয়। মুহূর্তে বদলে গিয়েছে পক্ষ। এরপর টুইটগুলি দ্রুত জেপি নাড্ডার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মুছে ফেলা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, "বিজেপি জাতীয় সভাপতির অ্যাকাউন্ট সংক্ষিপ্তভাবে হ্যাক করা হয়েছিল। এটি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সঠিক কারণ খুঁজে বের করার জন্য আমরা টুইটারের সাথে কথা বলছি," ।
এদিকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে হয়েছে তৎপর কেন্দ্রীয় সরকার।
পোল্যান্ডের ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মল্লিক জানিয়েছেন, পশ্চিম ইউক্রেনে থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য তিনটি দল তৈরি করা হয়েছে। যার মধ্যে একটি রয়েছে লাভিবে।
পোল্যান্ড সরকার সমস্ত রকম সহযোগিতা করছে। আটকে পড়া ভারতীয়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পোল্যান্ড ভারতীদের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বার করে আনার জন্য অনেক কাজ করছে। প্রথম দফায় ৪৭০ জনকে সরিয়ে আনা হয়েছে। এয়ার ইন্ডিয়ার শুক্রবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে দুটি বিশেষ বিমান পাঠিয়েছিল। তাতে আটকে পড়া ভারতীয় তরুণদের দেশে ফেরানো হয়েছে।
আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া সীমান্তে পোঁছেছে তাদের ভারতীয় কর্মকর্তারা বিখারেস্টে নিয়ে যাবে। তারপর সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে পাঠান হবে। বৃহস্ততিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।
সেই কারণেই রোমানিয়া দিয়ে দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুক্রবার দিল্লি থেকে রাত ৯টায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছাড়বে।
দ্বিতীয় বিমানটি রাত ১০টা ২৫ মিনিটে মুম্বই থেকে ছাড়বে। শনিবারই ইউক্রেনে আটকে পড়াদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলেও সূত্রের খবর।












Click it and Unblock the Notifications