কাশ্মীরে জঙ্গিহানায় নিহত রাজস্থানের ট্রাক ড্রাইভার, সন্ত্রাসীদের মধ্যে রয়েছে পাকিস্তানিও
জম্মু ও কাশ্মীরের সোপিয়ান অঞ্চলে দু'জন জঙ্গির হাতে নৃশংসভাবে নিহত হলেন এক ট্রাকচালক। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের মধ্যে একজন পাকিস্তানি বলে জানা গেছে।
জম্মু ও কাশ্মীরের সোপিয়ান অঞ্চলে দু'জন জঙ্গির হাতে নৃশংসভাবে নিহত হলেন এক ট্রাকচালক। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের মধ্যে একজন পাকিস্তানি বলে জানা গেছে। স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের সন্ধানের চেষ্টা চালাচ্ছে। সোপিয়ানের শিরমাল গ্রামে শরিফ খান নামে ওই ট্রাক চালককে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

প্রাথমিক তদন্তে জানা গেছে যে ট্রাক চালক রাজস্থানের ভরতপুর জেলার উবা গ্রামের বাসিন্দা। পুলিশ আরও জানায়, শরিফ খান আপেল লোডিংয়ের জন্য শিরমলে ছিলেন। সন্ত্রাসীরা তাকে আক্রমণ করলে স্থানীয় গ্রামবাসী তাকে বাঁচানোর চেষ্টা করে এবং এর ফলে সন্ত্রাসীরা গ্রামবাসীদের মারধর করে।
J&K Police sources: Truck driver Shrief Khan was shot dead by the terrorists. One terrorist involved in the act is reported to be a Pakistani. https://t.co/TAN7tOYr0D
— ANI (@ANI) October 14, 2019
খবরে প্রকাশ, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা এই সন্ত্রাসবাদী কাজের পিছনে রয়েছে। সন্ত্রাসীদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে। আগস্ট মাসে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলি কাশ্মীরজুড়ে উদ্দেশ্যমূলকভাবে জনগণকে বাজার, দোকান খোলার, ব্যক্তিগত যানবাহন চালানো এবং শিশুদের স্কুলে পাঠানোর বিষয়ে সতর্ক করে দিয়েছিল। ৩৭০ ধারা প্রত্যাহারের পরও কাশ্মীরে হিংসার ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত।












Click it and Unblock the Notifications