তলোয়ার দিয়ে ২১টি কেক কেটে জন্মদিন পালন কিশোরের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
তলোয়ার দিয়ে ২১টি কেক কেটে জন্মদিন পালন কিশোরের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
জন্মদিন মানেই শুভ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানেই প্রতিটি মানুষের জন্য একটি বিশেষ অনুষ্ঠান করা হয়। এখন তো জন্মদিন মানেই কেক কাটা একটা অন্যতম রীতিতে পরিণত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, জন্মদিন মানেই দেদার হুল্লোড়, পার্টি, মিউজিক আরও অনেক কিছু। কিন্তু মুম্বইয়ে জন্মদিনের দিন এমন এক ঘটনা ঘটল যা সত্যিই অবাক করে দিয়েছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ১৭ বছরের এক কিশোর তাঁর জন্মদিনের কেক কাটছে তলোয়ার দিয়ে। মুম্বইয়ের বোরিভালিতে এই ঘটনাটি ঘটেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে টেবিলে রাখা ২০-২১টি কেক ওই কিশোর তলোয়ার দিয়ে কাটছে। পিছনে তাঁর বন্ধু ও পরিজনরা তাকে হাততালি দিয়ে উৎসাহিত করছে। এই ভিডিও একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে যে শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ন'টার মধ্যে এই ঘটনা ঘটেছে। মুম্বই পুলিশ তাদের বিবৃতিতে জানিয়েছে যে এই ঘটনা বোরিভালি এলাকায় ঘটেছে।
এই অদ্ভুত জন্মদিন পালনের ভিডিও এক সাংবাদিক মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডেলে গিয়ে পোস্ট করার পর ওই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।মুম্বই পুলিশের পক্ষ থেকে বলা হয়, 'শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ন'টার মধ্যে এক কিশোর একটি অপরাধ করে। টেবিলে রাখা কেকের সামনে ওই কিশোরকে ঘিরে দাঁড়িয়েছিল সব বন্ধুরা। ভিডিওতে দেখা গিয়েছে কিশোর কেক স্লাইস করছে এবং তার জন্মদিন পালন করছে।'
Mumbai's MHB Police have registered a case against a 17-year-old youth under the Arms Act for cutting his birthday cake with a sword. A video went viral on social media where he was seen cutting 21 cakes with a sword. The video is from Borivali area: Mumbai Police
— ANI (@ANI) September 19, 2022
প্রসঙ্গত, গত বছর প্রয়াত ইংল্যান্ডের রানী এলিজাবেথের তলোয়ার দিয়ে কেক কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অন্যদিকে করোনা ভাইরাসের সময় ২০২০ সালে লকডাউন চলাকালীন মেরঠের প্রাক্তন এমএলএ শ্রী ভগবান শর্মা কুঠার দিয়ে কেক কেটে বিতর্কের সৃষ্টি করেছিলেন। তবে তলোয়ার দিয়ে কেক কাটার ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিক ভাইরাল ভিডিওতে এই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications