ঘুমন্ত কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ল ওরা! তারপরের ঘটনা শিহরণ জাগানো
পুরো কলোনি তখন ঘুমে আচ্ছন্ন। রাতও বেড়েছে। নিজের ঘরে মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল কিশোরী। স্বপ্নেও ভাবেনি তার জীবনে অভিশপ্ত হয়ে উঠতে চলেছে ওই রাত।
পুরো কলোনি তখন ঘুমে আচ্ছন্ন। রাতও বেড়েছে। নিজের ঘরে মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল কিশোরী। স্বপ্নেও ভাবেনি তার জীবনে অভিশপ্ত হয়ে উঠতে চলেছে ওই রাত। ঘুম ভাঙতেই দেখে মায়ের মাথায় বন্দুক ধরে আছে দুষ্কৃতীরা। তারা মুহূর্তেই ঝাঁপিয়ে পড়েছিল কিশোরীর উপর। কোনওমতে ধর্ষণের হাত থেকে বাঁচলেও শেষ রক্ষা হল না।

শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে বিহারের পাটনায় আলিগঞ্জের গঙ্গা বিহার কলোনিতে। হাসপাতালে শুয়ে বছর ১৭-র কিশোরী দিল তার জীবনের দুঃস্বপ্নের রাতের বর্ণনা। ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। কোনওরকমে তাদের হাত ছাড়িয়ে পালাতে উদ্যত হল সে। তখনই ওরা অ্যাসিড ছোঁড়ে। একেবারে মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
Bihar: Unidentified men entered a 17-year-old girl's house in Ganga Vihar Colony of Aliganj in Bhagalpur last evening, tried to molest her while keeping her mother at gunpoint & threw acid on the girl when she resisted. She has been admitted to a hospital. One man apprehended. pic.twitter.com/VTK7o6ooEZ
— ANI (@ANI) April 20, 2019
গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎকরা জানিয়েছেন কিশোরী গুরুতর আহত। শরীরের বিভিন্ন জায়গা অ্যাসিডে পুড়ে গিয়েছে। মায়ের পাশে শুয়েছিলেন। ঘুম ভেঙেই এই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। ফলে ট্রমাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠতে পারেনি সে। চিকিৎসকরা তাকে ট্রমা থেকে বের করে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা চালাচ্ছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications