এলইডি টিভি বিস্ফোরণে সাংঘাতিক-কাণ্ড, উড়ে গেল দেওয়াল! মৃত্যু এক কিশোরের
এলইডি টিভি বিস্ফোরণে রক্তারক্তি-কাণ্ড উত্তরপ্রদেশে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে দেওয়ার উড়ে গিয়েছে। এমনকী এই বিস্ফোরণ কেড়ে নিয়েছে এক প্রাণ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটে মর্মান্তিক এই ঘটনা।
এলইডি টিভি বিস্ফোরণে রক্তারক্তি-কাণ্ড উত্তরপ্রদেশে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে দেওয়ার উড়ে গিয়েছে। এমনকী এই বিস্ফোরণ কেড়ে নিয়েছে এক প্রাণ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটে মর্মান্তিক এই ঘটনা। এই ঘটনায় নিহত কিশোরের মা, বৌদি ও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের মধ্যেও।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা কংক্রিটের স্ল্যাব ও দেওয়ালের একটা অংশ ধসে পড়ে। মৃত কিশোরের নাম ওমেন্দ্র। তাঁর মুখে, বুকে এবং ঘাড়ে ছোটো ছোটো প্রজেক্টাইলের অংশ ঢুকে যায়। গুরুতর আঘাতে লেগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই কিশোর। বাকিদেরও আগাত লেগেছে, অপেক্ষাকৃত কম। তাঁদের চিকিৎসা চলছে।
মৃত কিশোরর প্রতিবেশী বিনীতা জানান, তিনি একটি বিকট শব্দ পান। তা শোনার পর তিনি মনে করেছিলেন পাশের বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তা শুনেই আমরা বেরিয়ে আসি। দেখতে পাই পাশের বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। এলইডি টিভি বিস্ফোরণের সময় ওমেন্দ্র, তাঁর মা, বৌদি এবং বন্ধু করণ রুমের ভিতরে ছিলেন। ফলে সবারই গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজন অবস্থায় ওমেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করে। তাঁর মা, বৌদি ও করণের চিকিৎসা চলছে হাসপাতালে।
নিহত কিশোর ওমেন্দ্রর পরিবারের সদস্য মণিকা জানান, বিস্ফোরণের সময় তিনি অন্য ঘরে ছিলেন। ফলে তিনি এই বিস্ফোরণের হাত থেকে বেঁচে যান। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, পুরো বাড়িটি কেঁপে ওঠে এবং দেওয়ালের কিছু অংশ ধসে পড়ে। দেওয়ালে বিরাট গর্তের তৈরি হয়। যে দেওয়ালে এলইডি টিভি লাগানো ছিল, সেই অংশ ধুলিসাৎ হয়ে যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের পুলিশ অফিসার জ্ঞানেন্দ্র সিং সাংবাদিরদের জানান, এই ঘটনায় ওই রুমে থাকা চারজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু'জন ছেলে, দু'জন মেয়ে। ছেলেদের মধ্যে একজন মারা গিয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে অনুমান দেওয়ালে লাগানো এলইডি টিভি বিস্ফোরিত হয়ে এই সাংঘাতিক ঘটনা ঘটে। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, এর মধ্যে অন্য কোনও কারণ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত কিশোরের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ফরেন্সিক পরীক্ষা করেও তাঁরা জানতে চাইছে কেন এমন ঘটনা ঘটল।












Click it and Unblock the Notifications