পঞ্চম শ্রেণির ছাত্রীকে বারান্দা থেকে ছুড়ে ফেললেন শিক্ষিকা, হাড়হিম করা ঘটনা দিল্লিতে
আবারও এক হাড়হিম করা ঘটনা দিল্লিতে! পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কাঁচি নিযে আক্রমণ করার পর বারান্দা থেকে ছুড়ে ফেললেন শিক্ষিকা। ওই ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
আবারও এক হাড়হিম করা ঘটনা দিল্লিতে! পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কাঁচি নিযে আক্রমণ করার পর বারান্দা থেকে ছুড়ে ফেললেন শিক্ষিকা। ওই ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এই নির্মম ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিক্ষিকা গীতা দেশওয়ালকে।

দিল্লির পুলিশ সূত্রে জানা গিয়েছে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর নাম বন্দনা। শুক্রবার দিল্লিতে একটি বেসরকারি স্কুল ভবনের এক শিক্ষক কাঁচি দিয়ে ক্লাস ফাইভের ছাত্রীকে আক্রমণ করেন। এবং তারপর এই ভবনেরই প্রথম তলার বারান্দা থেকে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়।
ওই শিশু ছাত্রীর উপর কেন চড়াও হলেন, কেন তাকে ছুড়ে ফেলে দিলেন দোতলার বারান্দা থেকে, তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিক্ষিকা গীতা দেশওয়ালকে। এই স্কুলটি চালায় দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এমএসডি। এমএসডির তরফে সাসপেন্ড করা হয়েছে ওই শিক্ষিকাকে।
দিল্লির নগর নিগম প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বন্দনা নামে ওই ছাত্রী। সেখানে ১১টা ১৫ মিনিট নাগাদ ঘটনার সূত্রপাত। দোতলা থেকে ছুড়ে ফেলার আগে ওই ছাত্রীকে কাঁচি নিয়ে আক্রমণ করেছিলেন শিক্ষিকা গীতা দেশওয়াল। রিয়া নামে অন্য একজন শিক্ষিকা এই ঘটনায় হস্তক্ষেপ করার চেষ্টা করলেও ওই শিক্ষিকাকে রোষানল থেকে বিরত করতে পারেননি।
ক্লাস ফাইভের ছাত্রী বন্দনাকেও ছাদ থেকে ছুড়ে ফেলার হাত থেকেও বাঁচাতে পারেনি। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে বড় হিন্দু রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। প্রাণসংশয় কেটে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
এমসিডির কর্মকর্তারা জানিয়েছেন, সিটি স্ক্যান-সহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শিশুটি চিকিৎসায় সাড়া দিচ্ছে। বন্দনার মা কাঁদতে কাঁদতে শুধু জানতে চাইছেন কেন তার মেয়েকে দোতলার বারান্দা থেকে ছুড়ে নীচে ফেলা হল? কী তার অপরাধ?
এই ঘটনার পর স্কুলে বিক্ষোভ দেখান ওই ছাত্রীর আত্মীয়-পরিজনরা। স্থানীয় মানুষেরাও ক্ষোভে ফেটে পড়েন। শিক্ষিকার ওমন নির্মম আচরণ দেখে। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের সাহায্য নিতে হয়। পুলিশ শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ক্লাসরুমে ব্যাগ, আসবাবপত্র ছড়িয়ে রয়েছে। শিক্ষিকা কাঁচি নিয়ে তাদের আক্রমণ করায় পড়ুয়ারা ভয়ে এদিক ওদিক ছুটে পালাচ্ছে। এই ঘটনার পর প্রশ্ন উঠে পড়েছে, স্কুলে কি এভাবেই শিক্ষা রীতি? কাঁচি নিয়ে চড়াও হচ্ছেন ছাত্র-ছাত্রীদের উপরে।












Click it and Unblock the Notifications