হোলিতে এবছর অতিরিক্ত ট্রেনের ঢল, উত্তর পূর্ব থেকে দেশজুড়ে রেলযোগে বড় প্রস্তুতি
হোলির আবহ নামতেই যাত্রীচাপ সামাল দিতে বড়সড় প্রস্তুতি নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। ২০২৬ সালের উৎসবকে সামনে রেখে দেশজুড়ে প্রায় ১,৫০০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। লক্ষ্য একটাই রঙের উৎসবে ঘরে ফেরার পথে যেন ভোগান্তি না হয় সাধারণ মানুষের।
উত্তর-পূর্বাঞ্চলে এই উদ্যোগের হাল ধরেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর)। মালিগাঁও (গুয়াহাটি) সদর দপ্তর থেকে পরিচালিত এই রেলজোনটি উত্তর পূর্বের আটটি রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গের একাংশ ও উত্তর বিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে পরিষেবা দেয়। বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে আপাতত চার জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে, শীঘ্রই আরও পরিষেবা যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

এই অনির্ধারিত (আনরিজার্ভড) বিশেষ ট্রেনগুলি চলবে নারঙ্গি-গোরখপুর-নারঙ্গি,
কাটিহার-অমৃতসর-কাটিহার, ডিব্রুগড়-ঝাঁঝারপুর-ডিব্রুগড়, ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড়,
১৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত একাধিক ট্রিপে চলবে ট্রেনগুলি। নিয়মিত ট্রেনে ভিড় কমাতে এবং কর্মসূত্রে দূরে থাকা মানুষদের সহজে বাড়ি ফিরতে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যাত্রাপথ, সময়সূচি ও বুকিং সংক্রান্ত তথ্য IRCTC এর ওয়েবসাইট ও এনএফআর এর সরকারি মাধ্যমে প্রকাশিত হয়েছে। যাত্রীদের আগে থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংযোগ ব্যবস্থায় বড় উন্নয়ন উৎসবের প্রস্তুতির মধ্যেই উত্তর পূর্বে রেল যোগাযোগে এল আরেক সুখবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা অসমের গোহপুর থেকে নুমালীগড় পর্যন্ত ১৫.৮ কিলোমিটার দীর্ঘ দ্বি নল (টুইন টিউব) টানেল নির্মাণে ছাড়পত্র দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ২৪০ কিলোমিটারের পথ সঙ্কুচিত হয়ে দাঁড়াবে মাত্র ৩৪ কিলোমিটারে, আর যাতায়াতের সময় কমে যাবে প্রায় ছয় ঘণ্টা থেকে মাত্র ২০ মিনিটে। ফলে বাণিজ্য ও পর্যটন দুই ক্ষেত্রেই গতি আসবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ পশ্চিম রেলের বাড়তি উদ্যোগ হোলি ও গ্রীষ্মকালীন ভ্রমণ মরসুমে অতিরিক্ত চাপ সামলাতে উদ্যোগী হয়েছে সাউথ উয়েস্টার্ন রেলওয়ে (এসডব্লিউআর)। মাইসুরু বিভাগ থেকে জানানো হয়েছে, মাইসুরু মাদার জংশন বিশেষ এক্সপ্রেস (ট্রেন নম্বর ০৬২৮১/০৬২৮২) আরও ১৭টি অতিরিক্ত ট্রিপে চলবে। পূর্বঘোষিত ভাড়া কাঠামো, কোচ বিন্যাস ও স্টপেজ অপরিবর্তিত থাকছে।
০৬২৮১ মাইসুরু-মাদার জংশন এক্সপ্রেস স্পেশাল ৭ ফেব্রুয়ারি শনিবার ছাড়বে , ১৪, ২১, ২৮; মার্চ ৭, ১৪, ২১, ২৮; এপ্রিল ৪, ১১, ১৮, ২৫; মে ২, ৯, ১৬, ২৩, ৩০ (২০২৬)।
০৬২৮২ মাদার জংশন-মাইসুরু এক্সপ্রেস স্পেশাল সোমবার ছাড়বে ফেব্রুয়ারি ৯, ১৬, ২৩; মার্চ ২, ৯, ১৬, ২৩, ৩০; এপ্রিল ৬, ১৩, ২০, ২৭; মে ৪, ১১, ১৮, ২৫; জুন ১ (২০২৬)।
ট্রেনটি ভাসাই রোড, সুরাট, ভাদোদরা জংশন, রতলাম জংশন, চিত্তৌরগড় জংশন, ভিলওয়াড়া, আজমের জংশন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে, ফলে দক্ষিণ থেকে পশ্চিম ও উত্তর ভারতের মধ্যে সংযোগ আরও সুদৃঢ় হবে।
রঙের উৎসব মানেই বাড়ি ফেরা, আত্মীয় স্বজনের সঙ্গে মিলন। সেই আনন্দযাত্রা যাতে নির্বিঘ্ন হয়, তার জন্য আগেভাগেই প্রস্তুত রেল। বাড়তি ট্রেন, উন্নত সংযোগ আর সুসংগঠিত পরিকল্পনায় হোলি ২০২৬ এ যাত্রীদের যাত্রাপথ হবে আরও স্বস্তিদায়ক এমনটাই আশা রেল কর্তৃপক্ষের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications