দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের বিমানে আগুন লাগার ঘটনায় নজরদারি নিয়ে উঠে পড়ল প্রশ্ন
স্পাইসজেটের বিমানে আগুন লেগে আতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে। বিমান রক্ষণাবেক্ষণের সময়ে এই আগুন দেখা যায়। যখন প্রকৌশলীরা ইঞ্জিনে আগুন দেখতে পান সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়। রক্ষণাবক্ষণের কর্মীরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
এয়ারলাইন্সের একটি এটিআর বিমানে রক্ষণাবেক্ষণের চলছিল, তখন প্রকৌশলীরা একটি ইঞ্জিনে আগুন দেখতে পান। দিল্লি বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ট্যাক্সিওয়েতে একটি বিমানে থাকা এক যাত্রীর ক্যামেরায় সেই আগুন ধরা পড়ে। ভিডিওটিতে দেখা গেছে, দূরত্বে দাঁড়িয়ে থাকা বিমান থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।

ঘটনাটি ঘটল যেদিন দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ বর্ধিত নজরদারি ব্যবস্থা থেকে স্পাইসজেটকে সরিয়ে দিয়েছিল। গত বছর বর্ষার সময় ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে, স্পাইসজেটকে ডিজিসিএ উন্নত নজরদারির অধীনে রাখরা সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী ভারতের ৫১৩টি স্থান জুড়ে চেকিং চলছিল।
ডিজিসিএ-এর নির্দেশিকা অনুসারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল। রক্ষণাবেক্ষণজনিত যে সমস্ত সমস্যা সামনে এসেছিল ইতিপূর্বে তা মোকাবিলা করার জন্য এয়ারলাইন দ্বারা উপযুক্ত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলস্বরূপ, স্পাইসজেটকে বর্ধিত নজরদারি ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
এখন এই আগুন কেন লাগল তার তদন্ত করছে ডিজিসিএ। সেইসঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটি ট্যাক্সিওয়েতে তাকা এক যাত্রী তুলেছিল। সেখানে বিমানে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। দিল্লির এই ঘটনায় এখন বিমান পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে।












Click it and Unblock the Notifications