Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিমান ছিনতাইয়ের হুমকি দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মুম্বইয়ের ব্যবসায়ীর

জেট এয়ারওয়েজ প্লেন হাইজ্যাকের হুমকি দেওয়ার অভিযোগে মুম্বাইয়ের এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত।

জেট এয়ারওয়েজ প্লেন হাইজ্যাকের হুমকি দেওয়ার অভিযোগে মুম্বাইয়ের এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত। মঙ্গলবার আদালত অভিযুক্তকে দোষীসাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তার ৫ কোটি টাকা জরিমানা করেছেন এনআইএ-র বিশেষ আদালতের বিচারপতি কে এম দাভে।

বিমান ছিনতাইয়ের হুমকি চিঠি লিখে যাবজ্জীবন কারাদণ্ড

২০১৭ সালের অক্টোবর মাসের ঘটনা। বিমান ছিনতাইয়ের হুমকি চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসে জেড কর্তৃপক্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানকর্মী ও বিমানযাত্রীদের মধ্যে। এই পরিস্থিতিতে তদন্তে নামে এনআইএ। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী বীরজু সাল্লাকে গ্রেফতার করা হয়।

৩০ অক্টোবর বিমানের টয়লেটের টিস্যু পেপার বক্সে ইংরেজি ও উর্দুতে লেখা ওই হুমকি চিঠি উদ্ধারের পরই তদন্তে নামে এনআইএ। ব্যবসায়ী বীরজু সাল্লা এই চিঠি লিখেছিল বলে জানতে পারেন তদন্তকারী অফিসাররা। হাইজ্যাকের আতঙ্ক তৈরির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

এনআইএ জানায়, ইংরেজি ও উর্দু ভাষা হুমকি নোট তৈরি করেছিলেন সাল্লাই। তিনি ৩০ অক্টোবর মুম্বই-দিল্লির জেট এয়ারওয়েজের ফ্লাইটে ব্যবসায়ী শ্রেণির কাছে টয়লেটের টিস্যু পেপার বাক্সে ইচ্ছাকৃতভাবেই তা রেখেছিলেন। এক চালে ঘুম উড়িয়ে দিয়েছিলেন বিমানের যাত্রী ও ক্রুদের। নিরাপত্তা বিপন্ন করে দিয়েছিলেন এক লহমায়।

আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি বিমান অবতরণ করার পর তাঁকে গ্রেফতার করা হয়। তিনি অপরাধ স্বীকার করেন এবং তদন্তকারীদের জানান, তিনি জেট এয়ারওয়েজকে দিল্লির অপারেশন বন্ধ করার জন্যই এই কাজ করেছিলেন। তার বান্ধবী দিল্লির অফিসে কাজ করেন। তাই তার বিশ্বাস ছিল দিল্লির পরিষেবা বন্ধ হলে মুম্বই ফিরে আসবেন তাঁর বান্ধবী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+