চলছে লকডাউন, কবে হবে সিভিল সার্ভিস, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং সহ একাধিক পরীক্ষা?

ভারতে একের পর এক মানুষের প্রাণ নিচ্ছে করোনা ভাইরাস। এদেশে করোনার শিকার মোট ৪১৪, গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২,৩৮০। ইতিমধ্যেই করোনা সংক্রমণের ক্ষেত্রে দেশের ৬৪০টি জেলার মধ্যে ১৭০টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতে বহু পরীক্ষা পিছিয়ে গিয়েছে দেশে। চিন্তায় রয়েছেন পরীক্ষার্থীরা।

সামাজিক দূরত্ব বজায় রাখতে বাতিল পরীক্ষা

সামাজিক দূরত্ব বজায় রাখতে বাতিল পরীক্ষা

দেশে গত তিন সপ্তাহ ধরে চলছে লকডাউন। তবে সেই সময়কালে ক্রমেই দেশে আরও বিস্তার ঘটেছে করোনা সংক্রমণের। এরই মাঝে মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে দেশে করোনা সংক্রমণ রুখতে এই লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে আগামী ৩ মে পর্যন্ত। এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভাবে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে বাড়িতেই থাতে বলেন। এই পরিস্থিতিতে জনসমাগম ঠেকাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বাতিল হয়েছে দেশের সব পরীক্ষা।

২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষার পার্সোনালিটি টেস্ট কবে?

২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষার পার্সোনালিটি টেস্ট কবে?

করোনা সংক্রমণ রোধে লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি প্রয়োগের জেরে বিভিন্ন পরীক্ষা পিছইয়েছে। তবে সেই সব পরীক্ষার দিনক্ষণ কবে প্রকাশ করবে ইউপিএসসি? ২০১৯ সালের বকেয়া সিভিল সার্ভিস পরীক্ষার পার্সোনালিটি পরীক্ষা সহ একাধিক পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হবে।

আরও যেসব পরীক্ষার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেওযা হবে

আরও যেসব পরীক্ষার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেওযা হবে

বুধবার হওয়া এক বিশেষ বৈঠকে আরো কয়েকটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিভিল সার্ভিসেস ২০২০ (প্রিলিমিনারি), ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (মেন), কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা, ইন্ডিয়ান ইকনমিক সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এবং জিওলজিস্ট সার্ভিসেস (মেন) পরীক্ষার পরিবর্তিত দিনও নির্ধারণ করা হতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+