বাবরি মসজিদ মামলার শুনানিতে বাড়তি সময় চাইলেন বিশেষ বিচারপতি

বিজেপির তাবড় নেতাদের নাম রয়েছে এই মামলায়। এলকে আদবানী, এমএম যোশী। তাঁদের বয়স এখন ৮০-র কোটায়। তবে দাপট এখনও কমেনি। তাই শুনানিতে একটু বেশি সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানালেন বিশেষ বিচারপতি।

বিজেপির তাবড় নেতাদের নাম রয়েছে এই মামলায়। এলকে আদবানী, এমএম যোশী। তাঁদের বয়স এখন ৮০-র কোটায়। তবে দাপট এখনও কমেনি। তাই শুনানিতে একটু বেশি সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানালেন বিশেষ বিচারপতি।

বাবরি মসজিদ মামলার শুনানিতে বাড়তি সময় চাইলেন বিশেষ বিচারপতি

মে মাসেই শীর্ষ আদালতে চিঠি লিখে বিেশষ বিচারপতি সময় চেয়েছিলেন। তাতে ২০১৯-এর সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ও পর্যাপ্ত নয় বলে আদালতকে জানিয়েছেন বিশেষ বিচারপতি। শীর্ষ আদালতের বিচারপতি আর এফ নারিমনে নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদন জমা পড়েছে।

২০১৭ সালে শীর্ষ আদালত নির্দেশিকা জারি করে প্রতিদিন এই মামলার শুনানির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী গত ২ বছর ধরে চলছে বাবরি মসজিদ মামলার শুনানি। এই মামলায় সিবিআইয়ের তরফ থেকে িভভিআইপিদের উপরেও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

কিন্তু গত ২৫ বছর ধরে শুনানি দীর্ঘায়িত করার জন্য এর আগেও সিবিআইকে শীর্ষ আদালতের ভ‌র্ৎসনার মুখে পড়তে হয়েছে। যদিও ২০০১ সালেই এলকে আদবানীর সহ একাধিক ভিভিআইপি বিজেপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোদ খারিজ করা হয়েছে। এর মধ্যে আবার শুনানি চলাকালীন গিরিরাজ কিশোর এবং বিশ্বহিন্দু পরিষদ নেতা অশোক সাহগেল মারা গিয়েছেন। বাকি এনও বহু নেতার শুনানি বাকি রয়েছে। সেকারণেই এই বাড়তি সময়ের আবেদন বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+