সংসদে 'মার্শাল' এনে বিরোধীদের মারধরের অভিযোগ, তদন্তে স্পেশাল কমিটির সম্ভাবনা
সংসদে 'মার্শাল' এনে বিরোধীদের মারধোরের অভিযোগ, তদন্তে লস্পেশাল কমিটির সম্ভাবনা
কৃষিবিল, পেগাসাস সহ একদিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোল এবং সংসদের ওয়ালে নেমে এসে ফাইল ছোঁড়াছুড়ি যেরে সময়ের আগেই শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন৷ এরকম সংসদীয় সংস্কৃতি বিরুদ্ধ বিষয় নিয়ে আগেই রাজ্যসভায় কান্নায় ভেঙে পড়েছিলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ এরকম আচরণের জন্য বিরেধীদের দোষ দিচ্ছিলেন অনেকেই! এবার মোদীসরকারের বিরুদ্ধেই পাল্টা সংসদের নিয়ম বিরুদ্ধ কাজ করার আরোপ আনল বিরোধীরা৷

বিরোধীদের অভিযোগ
বৃহস্পতিবার বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে সংসদে বিরোধীদের একটি প্রতিনিধি দল। তাদের অভিযোগ বাইরে থেকে মার্শাল এনে সংসদে উপর হামালা চালানো হয়েছে৷ তাদের মারধোর করা হয়েছে৷ এবং তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে৷ এরমধ্যেই সংসদে ঝামেলার একটি ভিডিও ফুটেজ বাইরে এসেছে৷ যেখানে দেখা যাচ্ছে লোকসভায় সাংবাদিকদের বসার জায়গাতে বেশ কিছু বিরোধী সাংসদ উঠে পড়েছেন এবং ফাইল হাতে নিয়ে কোনও একটু বিষয় নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন৷

বাইরে থেকে আনা হয়েছিল মার্শাল!
এরপরই দেখা যায় মার্শালরা বিরোধী সাংসদদের থামানোর চেষ্টা করেন৷ এবল এক পর্যায়ে তাদের সঙ্গে বিরোধী সাংসদদের ধাক্কাধাক্কি শুরু হয়। বেশ কিছুক্ষণের এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে৷ এরপরই সংসদের বাদল অধিবেশন বাতিল করা হয়৷ এবং বিজেপির পক্ষ থেকে একাধিক সংবাদমাধ্যমে 'বিরোধীদের' এ হেন আচরণের সমালোচনা করা হয়৷ যদিও এই বিষয়টি নিয়ে পাল্টা দিতে ছাড়েনি কংগ্রেস সহ অন্য বিরোধীরা৷ সংসদের এই হাঙামা নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধিও৷ কংগ্রেসের যুবরাজের দাবি এই প্রথম বিরোধী সাংসদদের মারধোর করা হয়েছে৷

বিরোধীদের প্রতিনিধি দল!
সংসদে বিরোধী দলের প্রতিনিধি হিসেবে একটি দল রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছেন। এই প্রতিনিধি দলের দাবি সংসদে জোর করে যখন বিমা বিল পাশ করানো হচ্ছিল তখন তাঁরা প্রতিবাদ জানানোর চেষ্টা করেন। সে সময় বাইরে থেকে কিছু মার্সাল ভেরতে চলে আসে এবং তাদের মারধোর করে। এই মার খাওয়া সাংসদদের মধ্যে কিছু মহিলাও রয়েছে, বলে অভিযোগ করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে৷

স্পেশাল কমিটির সম্ভাবনা!
তবে শুধু বিমা বিল নয়, বিরোধীদের পক্ষ থেকে এদিন পেগাসাস নিয়েও একাধিক দাবি ওঠে৷ সরকার কী অর্থ দিয়ে পেগাসাস কিনেছে৷ কিনে থাকলে কত টাকায়? আর তা কী কাজে ব্যবহার করা হচ্ছে তা জানতে চেয়ে সংসদে হাঙামা শুরু করে বিরোধীরা৷ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তারা পেগাসাস ক্রয় করেননি৷ তবে এতে সন্তুষ্ট না হয়ে পেগাসাস নিয়ে সংসদে আলোচনা করতে চেয়েছে বিরোধীরা৷ তবে সূত্রের খবর তাড়াতাড়ি রাজ্যসভার তরফে একটি স্পেশাল কমিটি গড়ে এই পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷












Click it and Unblock the Notifications