ভ্যাকসিনের একটি ডোজ আটকাবে না করোনার ডেল্টা স্ট্রেনকে
ত্রিপল মিউটেন্ট কোভিড স্ট্রেনগুলি মাথাব্যাথার কারণ হচ্ছে গবেষকদের৷ বিভিন্ন গবেষনায় দেখা গিয়েছিল কোভিড ভ্যাকসিনের অন্তত একটি ডোজ মৃত্যুহার অনেকটাই কমায়। কিন্তু একটি নতুন গবেষণায় এই তথ্যকে ভুল প্রমাণ করে গবেষকরা জানাচ্ছেন ভ্যাকসিনের একটিমাত্র ডোজ করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে কার্যকরী নয়৷ এমমকি ডেল্টার বিরুদ্ধে লড়ার মতো অ্যান্টিবডিও তৈরি করতে পারে না শরীরে।

নেচার স্টেট জার্নালে প্রকাশিত এই নতুন গবেষণায় উঠে এসেছে চিন্তার তথ্য৷ গবেষণাটিতে বলা হয়েছে ডেল্টা স্ট্রেনে ভ্যাকসিনের সুরক্ষা বলয় ভাঙতে সক্ষম। তাই ডেল্টার ক্ষেত্রে শক্তিশালী সুরক্ষা বলয়ের প্রয়োজনীয়তা রয়েছে। যা কোনভাবেই ভ্যাকসিনের একটি মাত্র তৈরি হওয়া সম্ভব নয়। ফাইজার কিংবা অ্যাস্ট্রজেনকার ভ্যাকসিনের একটি ডোজ সুরক্ষিত নয় বলে জানিয়েছে গবেষণাটি। কেবলমাত্র নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজে সে সুরক্ষা বলয় তৈরি হয় তাতে ডেল্টা ভ্যারিয়েন্ট রোধের ক্ষমতা রয়েছে বলে বলে জানানো হয়েছে৷
করোনার ত্রিপিল মিউটেন্ট স্ট্রেন যা ভারত, ইংল্যান্ড সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সেকেন্ড ওয়েভের জন্য দায়ী বলে মনে করা হয়। B.1.617.2 এই স্ট্রেনটির সংক্রমণ ও মারণ ক্ষমতা করোনার অন্যান্য ভ্যারিয়েন্টগুলির তুলনায় কয়েকগুণ বেশি বলে গবেষণায় উঠে এসেছে৷ WHO এই ভ্যারিয়েন্টটিকে ভাইরাস অফ কনসার্নে ঘোষণা করেছে৷
সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পক্ষ থেকে বলা হয়েছিল কোভিড ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নেওয়া থাকলেও তা কোভিডে মৃত্যুকে আটকে দেয়। তামিলনাড়ুর এক কোভিড পজিট পুলিশকর্মী যার ভ্যাকসিনের একটিমাত্র ডোজ নেওয়া ছিল তিনি ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হয়েও পুরোপুরি সুস্থ হয়েছেন৷ আইসিএমআর-এর দেওয়া তথ্য অনুসারে দেশের ফ্রন্টলাইন কোভিড কর্মীদের মৃত্যুহার ৮০ শতাংশ কমিয়েছে কোভিড ভ্যাকসিনের একটি ডোজ। অন্যদিকে যাদের দুটো ডোজ নেওয়া রয়েছে তাদের ক্ষেত্রে ৯৪ শতাংশ সুরক্ষার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications