বাজেট ঘোষণার আগেই ধাক্কা! সোনা এবং রুপোর দামে বড় পতন, কত টাকা কমল? জেনে নিন এখনই
আজ কেন্দ্রীয় বাজেটের আগে বড় ধস নামল সোনা এবং রুপোর দামে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এক ধাক্কায় এই দুই ধাতুর দাম প্রায় ৬ শতাংশ করে কমে গিয়েছে। দু'দিন মিলিয়ে ৯ শতাংশেরও বেশি পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনের প্রভাব এবার ভারতীয় বাজারে স্পষ্টভাবে ধরা পড়ল।

গতকাল শেয়ার বাজার বন্ধ থাকার কারণে ইটিএফ অর্থাৎ গোল্ড-সিলভার ফান্ডে এই পতনের প্রভাব খুব একটা দেখা যায়নি। তবে আজ বাজার খুলতেই একসাথে ধাক্কা লাগে। শুক্রবার থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে রেকর্ড দামের পর সোনা এবং রুপোর দাম নামতে পারে। সেদিন স্টক মার্কেটে সোনার দাম প্রায় ১২ শতাংশ কমে যায়, যা দীর্ঘ সময়ের মধ্যে বড় পতন ডেকে আনে।
এখন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা। এবং প্রতি কেজি রুপোর দাম নেমে এসেছে প্রায় ২ লক্ষ ৭৪ হাজার টাকায়। এই দাম ওঠানামার প্রভাব কমোডিটি সংস্থার শেয়ারেও পড়েছে।
এদিকে বাজেটের আগে গয়নার দোকান গুলিতে মহলে জোর আলোচনা চলছিল যে, সোনা এবং রুপোর আমদানিতে কর কমতে পারে। সেই কারণে আগামী দিনে এই ধাতুর দাম আরও কিছুটা নামতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আতঙ্কে বিক্রি না করে ধীরে এবং হিসেব করে বিনিয়োগ করার পরামর্শই দিচ্ছেন বাজার বিশ্লেষকেরা।












Click it and Unblock the Notifications