টাকা না পেলেই ধর্ষণের অভিযোগ জানাতে পারবেন না যৌনকর্মীরা : সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১২ অক্টোবর : কোনও খদ্দের সহবাসের পর যৌনকর্মীকে টাকা না দিলেই তাকে ধর্ষণ বলা যায় না। এক্ষেত্রে যৌনকর্মীরা ধর্ষণের অভিযোগও জানাতে পারবেন না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। [এবার মহিলারাও গার্হস্থ্য হিংসার মামলায় অপরাধী হলে জেল খাটবে]
বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ ও অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ এক মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে। এই মামলায় তিন অভিযুক্তরে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দিয়ে আদালত একইসঙ্গে জানিয়েছে, মহিলার অভিযোগকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, তবে সেটাকেই পরম সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। [স্ত্রীর অকালমৃত্যু হলে সম্পত্তিতে অধিকার থাকবে না স্বামীর : সুপ্রিম কোর্ট]

এই মামলায় অভিযোগকারিনী এক ২০ বছরের যুবতী। পেশায় পরিচারিকা তিনি অভিযোগ করেন, তিনজন পুরুষ তাকে অটোয় তুলে নিয়ে গিয়ে একটি গ্যারাজে ঢুকিয়ে গণধর্ষণ করে। [পানশালায় নর্তকীদের ছুঁলেই হতে পারে ছয় মাসের কারাদণ্ড!]
এই মামলা কর্ণাটক হাইকোর্টে উঠলে তাকে চ্যালেঞ্জ জানানো হয়। সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করে। তখনই জানা যায়, যুবতী পরিচারিকার কাজ করার পাশাপাশি দেহব্যবসার কাজও করেন। [শুধু পুত্রবধূই নন, গার্হস্থ্য হিংসার অভিযোগ আনতে পারবেন মা-বোনেরাও]
ঘটনায় অভিযুক্তদের থেকে তিনি হাজার টাকা করে দাবি করলে অভিযুক্তরা তা দিতে অস্বীকার করে। তারপরই তিনি থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।
আদালতের পর্যবেক্ষণ, মহিলা নিজের ইচ্ছে পূরণ করতে না পেরে বঞ্চিত বোধ করে এই ধরনের অভিযোগ এনেছেন। ফলে অভিযুক্তদের 'বেনিফিট অব ডাউট' বা প্রমাণাভাবে খালাস করার নির্দেশ দেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications