চেয়ার হাতে খালি পায়ে হেঁটে বৃদ্ধা চলেছেন পেনশন আনতে, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
পায়ে জুতো নেই, পরণে পোশাক বলতে এক ছিটে শাড়ি। চেয়ারকে 'আধার' বানিয়ে খালি পায়ে হেঁটে বৃদ্ধা চলেছেন পেনশন আনতে। গন্তব্য কয়েক কিলোমিটার দূরের ব্যাঙ্ক। খাঁ-খাঁ রাস্তায় ঠা ঠা রোদে তিনি চলেছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি নেট দুনিয়ায়।
ঘটনাটি ওড়িশার। বয়সের ভারে নুয়ে পড়েছেন। তবু চেয়ারকে আধার বানিয়ে বৃদ্ধা চলছেন। ব্যাঙ্ক থেকে পেনশন না আনলে তিনি খাবেন কী। তাই কোনোদিকে ভ্রুক্ষেপ না করেই শত প্রতিকূলতা কাটিয়ে তিনি চলেছেন ব্যাঙ্কের উদ্দেশে। খালি পায়ে হেঁটে চলেছেন গরম রাস্তার উপর দিয়ে।

তাঁর গন্তব্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের ঝারিগাঁও শাখা। কিন্তু কেন তাঁকে এইভাবে ব্যাঙ্কে টাকা তুলতে আসতে হচ্ছে। কেন বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি? সেই প্রশ্ন উঠেছে ব্যাঙ্কের বিরুদ্ধে। এসবিআইয়ের ঝারিগাঁও শাখার ম্যানেজার জানিয়েছেন, কেন এই সমস্যা।
তিনি বলেছেন, "তাঁর আঙুল ভেঙে গেছে, তাই টাকা তুলতে সমস্যা হচ্ছে। আমরা শীঘ্রই এই সমস্যার সমাধান করব"। তাঁকে যাতে এভাবে টাকা তুলতে আসতে না হয়, যাতে তাঁর টাকা তাঁর হাতে তুলে দেওয়া যায়, সেই ব্যবস্থা করবে ব্যাঙ্ক। ব্যাঙ্ক ম্যানেজার এ কথা জানালেও, এই অমানবিক ঘটনায় সরব হয়েছেন অনেকে।

গ্রামাঞ্চলে এমন অনেক ভিডিও দেখা গিয়েছে, যেখানে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে পরিবারের সদস্যদের গাড়িতে করে, সাইকেলে করে, কাঁধে করে হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শববাহী যান না পেয়ে কাঁধে করে মৃতদেহ নিয়ে যাচ্ছে পরিবার-পরিজনরা।
এবার পেনশন তোলা নিয়েও তেমনই এক অমানবিক দৃশ্য সমনে এল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বৃদ্ধা তাঁর পেনশন সংগ্রহ করতে একটি ভাঙা চেয়ারের সাহায্যে খালি পায়ে হাঁটছেন। ওই মহিলার নাম সূর্য হরিজন।

ভিডিওটি টুইটারে শেয়ার হওয়ার পর তা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ওড়িশার ঝারিগাঁওয়ের প্রবীণ নাগরিক সূর্য হরিজনকে পেনশন সংগ্রহের জন্য পিচ রাস্তায় খালি পায়ে হাঁটতে দেখে অনেকেই নানা মন্তব্য করেছেন নেট দুনিয়ায়। এই ঘটনা প্রমাণ করেছে ব্যাঙ্কিং ব্যবস্থার করুণ চিত্রও।
#WATCH | A senior citizen, Surya Harijan walks many kilometers barefoot with the support of a broken chair to reach a bank to collect her pension in Odisha's Jharigaon
— ANI (@ANI) April 20, 2023
SBI manager Jharigaon branch says, "Her fingers are broken, so she is facing trouble withdrawing money. We'll… pic.twitter.com/Hf9exSd0F0
সে জন্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঝারিগাঁও শাখার ম্যানেজারকে সাফাই গাইতে হয়েছে। শীঘ্রই বিকল্প কোনো উপায় করবেন বলেও জানিয়েছেন। এই ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশও করেছেন। জানিয়েছেন বিষয়টির আগেই সমাধান করা উচিত ছিল। কিন্তু কারও নজরই পড়েনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications