কোটিপতি ব্যবসায়ী যখন ভিখারী, প্রায় অলৌকিকভাবে ফিরলেন পরিবারের কাছে

উত্তর প্রদেশেরে রায়বেরেলীর রাস্তায় ঘুরে বেড়ানো এই ভবঘুরেকে দেখে মায়াই হয়েছিল স্থানী স্বামী প্রবোধ পরমহংস ইন্টার কলেজের ছাত্র স্বামী ভাস্করের।

রাস্তায় মাথা-ভর্তি চুল, আলু-থালু পোশাক-এর লোকটিকে সকলেই দেখতেন। প্রায় মাস ছয় ধরে লোকটি এভাবে নোংরা অবস্থায় পথ-চলতি মানুষের কাছে এটা-ওটা চেয়ে খাচ্ছিল। বলতে গেলে এভাবেই ভিক্ষে করে চলছিল দিন। লোকটির আসল পরিচয় নিয়ে কারোর খুব একটা মাথা-ব্যাথা ছিল না। কেউ রাস্তায় রাস্তায় ঘোরা এই ভবঘুরেরে পয়সা দিতেন, কেউ আবার খাবার কিনে দিতেন।

কোটিপতি ব্যবসায়ী যখন ভিখারী, প্রায় অলৌকিকভাবে ফিরলেন পরিবারের কাছে

উত্তর প্রদেশেরে রায়বেরেলীর রাস্তায় ঘুরে বেড়ানো এই ভবঘুরেকে দেখে মায়াই হয়েছিল স্থানীয় স্বামী প্রবোধ পরমহংস ইন্টার কলেজের ছাত্র স্বামী ভাস্করের। হিন্দিতে লোকটির সঙ্গে কথা বলারও চেষ্টা করেন স্বামী ভাস্কর। কিন্তু, দক্ষিণী ভাষা ছাড়া আর কিছুই বলতে পারছিল না লোকটি। এরপর সেই ভবঘুরের চুল কাটাতে স্থানীয় নাপিতের কাছে নিয়ে যান স্বামী ভাস্কর। সেখানেই নাপিত শরীর থেকে নোংরা জামা-কাপড় খুলতে বলে। আর সে সময়ই স্বামী ভাস্করের হাতে আসে বেশকিছু কাগজ পত্র। যা ওই লোকটির জামার পকেটে রাখা ছিল।

এই উদ্ধার হওয়া কাগজপত্রের মধ্যে ছিল আধার কার্ড এবং ব্যাঙ্কের কিছু নথিপত্র। সেখান থেকেই স্বামী ভাস্কর জানতে পারেন ভিখারী বলে যে লোকটিকে বোধ হচ্ছিল তিনি আসলে এক কোটিপতি ব্যবসায়ী। তাঁর নাম মুথাইয়া নাদার। বাড়ি তামিলনাড়ুতে। স্বামীর দাবি, ব্যাঙ্ক অ্য়াকাউন্টের যে কাগজ-পত্র তিনি পেয়েছিলেন তাতে মুত্থাইয়ার নামে ১কোটি ৬ লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিটের হিসাব ছিল।

আধার কার্ডে পাওয়া মুত্থাইয়ার বাড়ির ঠিকানায় এরপর স্বামী ভাস্কর যোগাযোগ করেন। পরিবারের লোকও জানান প্রায় ৬ মাস ধরে নিখোঁজ মুত্থাইয়া। তাঁর কোনও খোঁজও পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোক তীর্থদর্শনে গিয়েছিলেন, আর সে সময়ই এক ট্রেন সফরে নিখোঁজ হয়ে যান মুত্থাইয়া। বাড়ির লোক তীর্থ থেকে ফিরে এসে মুথাইয়ার খোঁজ না পেয়ে থানায় নিখোঁজের ডায়েরিও করেন।

মুত্থাইয়ার মেয়ে গীতা নিজে রায়বেরেলিতে এসে স্বামী ভাস্করের হেফাজত থেকে বাবাকে নিয়ে তামিলনাড়ুতে ফিরে যান। যাওয়ার আগে স্বামীকে ধন্যবাদ জানান গীতা। মুত্থাইয়ার মেয়ের দাবি, কোনওভাবে ট্রেন সফরে তাঁর বাবাকে মাদক খাওয়ানো হয়েছিল। আর জেরে তিনি স্মৃতি হারিয়ে ফেলেছেন এবং ভুল করে অন্য স্টেশনে নেমে যান। মুত্থাইয়ার দীর্ঘমেয়াদী চিকিৎসাও দরকার বলে জানিয়েছেন স্বামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+