Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সত্যেন্দ্র জৈনকে মাসাজ দিচ্ছেন ধর্ষণের অভিযুক্ত বন্দি! পুরসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল আপের

তিহার জেলে বন্দি আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে মাসাজ দিচ্ছেন একজন ধর্ষণে অভিযুক্ত বন্দি,

সম্প্রতি তিহার জেলে বন্দি আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মন্ত্রীকে এক বন্দি মাসাজ করে দিচ্ছেন। এই ভিডিওয়ের জেরে তীব্র অস্বস্তিতে আপ। সেই অস্বস্তির পরিমাণ বাড়িয়ে একটি রিপোর্টে জানানো হয়েছে, মাসাজ করে দেওয়া ব্যক্তির নাম রিঙ্কু। তিনি ধর্ষণের অভিযোগে পসকো আইনে অভিযুক্ত।

মাসাজ দিচ্ছিলেন ধর্ষণের অভিযোগে বন্দি

মাসাজ দিচ্ছিলেন ধর্ষণের অভিযোগে বন্দি

সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে সত্যেন্দ্র জৈনকে যিনি মাসাজ দিচ্ছিলেন, তিনি কোনও ফিজিওথেরাপিস্ট নন। তিনি ধর্ষণের মামলায় বন্দি। অভিযুক্ত রিঙ্কোর বিরুদ্ধে পস্কো আইনের ৬ ধারায় আইপিসি ৩৭৬, ৫০৬ ও ৫৯০-এর অধীনে অভিযুক্ত। জেলের ভিতর সত্যেন্দ্র জৈনের ভিডিও প্রকাশের পরেই আপের তরফে দাবি করা হয়েছিল, সত্যেন্দ্র জৈনকে ফিজিও থেরাপিস্ট মাসাজ দিচ্ছিলেন। তবে রিপোর্টের তথ্য অনুসারে তিনি বন্দিদের দিয়ে মাসাজ করাচ্ছিলেন। যে বন্দি তাঁর মাসাজ করছিলেন, তিনি নাবালিকা ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগে অভিযুক্ত। দিল্লিতে পুরসভা নির্বাচনের আগে এই ধরনের ভিডিও আপের অস্বস্তি যে বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।

কারাগারে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ

কারাগারে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ

মে মাসে একটি আর্থিক দুর্নীতি মামলায় সত্যেন্দ্র জৈনকে ইডি গ্রেফতার করেন। তারপর থেকে তিনি তিহার জেলে রয়েছেন। সম্প্পতি ইডির তরফে আদালতে অভিযোগ করা হয়, সত্যেন্দ্র জৈনকে জেলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এমনকী সময় পেরিয়ে যাওয়ার পরেও সত্যেন্দ্র জৈনকে খেতে দেওয়া হচ্ছে। ইডির তরফে আদালতে অভিযোগ করার কয়েকদিনের মধ্যে তিহার জেলের সিসিটিভি ফুটেড ভাইরাল হয়।

আপের তরফে সাফাই

আপের তরফে সাফাই

শনিবার তিহার জেলে সত্যেন্দ্র জৈনের সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরেই আপের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। দিল্লির উপমখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া অভিযোগ করেন, আপকে অস্বস্তিতে ফেলতেই বিজেপির তরফে এই ধরনের ভিডিও প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, সত্যেন্দ্র জৈন্য শিরদাঁড়ায় একটি আঘাত পেয়েছেন। সেই কারণেই চিকিৎসকরা তাঁকে ফিজিও থেরাপিস্টের সাহায্য নিতে বলেছিলেন। মনীশ সিসোডিয়া বলেন, একজন রোগী জেলে থাকলে কি চিকিৎসার জন্য ফিজিওথেরাপি নিতে পারে না। বিজেপি এই ধরনের ভিডিও প্রকাশ করে নিষ্ঠুর রসিকতা করছেন।

দিল্লিতে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

দিল্লিতে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

দিল্লি পুরসভা নির্বাচন ও গুজরাত নির্বাচন যত এগিয়ে আসছে, উত্তেজন তত বাড়ছে। মনীশ সিসোডিয়ার বাড়িতে সিবিআই হানা দেয়। ১৪ ঘণ্টা তল্লাশি চালায়। এমনকী তাঁর ব্যাঙ্কের লকারেও তল্লাশি চালায়। আপের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছিল, গুজরাত নির্বাচনে বিজেপি ভয় পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই এই সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছে।

Masseur massage to AAP Minister Satyendar Jain in Tihar jail is not a physiotherapist but a rape accused

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+