Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্যানেটারি ন্যাপকিনে বিপজ্জনক রাসায়নিক ক্যানসারের কারণ হতে পারে, দাবি রিপোর্টের

একটি গবেষণায় স্যানেটারি ন্যাপকিনে প্রচুর পরিমাণে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ পাওয়া গিয়ছে

দিল্লি ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থার গবেষণায় স্যানেটারি ন্যাপকিনে উচ্চ পরিমাণে রাসায়নিক পদার্থ পাওয়া গিয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কিছু সংস্থার জনপ্রিয় ন্যাপকিন থেকে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের সঙ্গে যুক্ত একাধিক রাসায়নিক পদার্থ পাওয়া গিয়েছে। এই ধরনের রাসায়নিক ক্যানসার সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি প্রজননের ওপর প্রভাব ফেলে বলে জানা গিয়েছে।

স্যানেটারি ন্যাপকিনে বিপজ্জনক রাসায়নিক ক্যানসারের কারণ হতে পারে, দাবি রিপোর্টের

স্বেচ্ছাসেবী সংস্থা টক্সিক লিঙ্কের গবেষণায় বাজারে পাওয়া ছয়টি অজৈব ও চারটি জৈব স্যানেটারি ন্যাপকিনের মধ্যে একাধিক ক্ষতিকর রাসায়নিত পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছে। 'মেনস্ট্রুয়াল ওয়েস্ট ২০২২' শিরোনামে একটি প্রতিবেদনে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানা গিয়েছে, অন্তঃস্রাবে ব্যাঘাত ঘটনায় এমন একাধিক রাসায়নিক পাওয়া গিয়েছে। এছাড়াও এমন কিছু রাসায়নিক পাওয়া গিয়েছে যা হৃদরোগ বা প্রজননের ওপ প্রভাব ফেলে। স্যানেটারি ন্যাপকিনে যে সমস্ত রাসায়নিক পদার্থ পাওয়া গিয়েছে, যার ফলে জন্মগত ত্রুটি সন্তানের জন্ম নেওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যায়।

গবেষণায় জানানো হয়েছে, স্যানেটারি ন্যাপকিনে থাকা রাসায়নিক মস্তিষ্কের দুর্বলতা, হাঁফানি, কিছু ধরনের ক্যানসার ও প্রজনন ব্যবস্থার ওপর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত স্যানেটারি ন্যাপকিন নিজেদের জৈব বলে ঘোষণা করেছে, সেখানে প্রচুর পরিমাণে Phthalates উপস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। এগুলো মূলত প্লাস্টিকের সঙ্গে ব্যবহার করা হয়েছে। প্ল্যাস্টিকটিকে আগের থেকে অনেকটা মজবুত, স্বচ্ছ করতে এটি ব্যবহার করা হয়ে থাকে। প্রাথমিকভাবে প্লাস্টিকগুলোকে নরম করে ব্যবহার করা হয়ে থাকে। যে সমস্ত সংস্থা স্যানেটারি ন্যাপকিনগুলোকে জৈব বলে দাবি করে, সেখানেও Phthalates উপস্থিতি ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া গিয়েছে।

এছাড়াও স্যানেটারি ন্যাপকিনগুলোতে মোট ২৫টি উদ্বায়ী জৈব যৌগ ব্যবহার করা হয়ে থাকে। জানা গিয়েছে, অ্যাসিটোন, ক্লোরোফর্ম, বেনজিন, টলুইন নামকে যৌগের উপস্থিত দেখতে পাওয়া গিয়েছে। গবেষণায় বলা হয়েছে, যে সমস্ত স্যানেটারি ন্যাপকিনে উচ্চস্তরের ভিওসি খুঁজে পাওয়া যায়, সেগুলোকে আদৌ নিরাপদ বলা যেতে পারে না।

মহিলাদের মাসিক পণ্য হিসেবে স্যানেটারি ন্যাপকিন বাজার থেকে কেনা হয়।এর ফল অনেক সময় শারীরিক সীমাবদ্ধতা নিয়ে মহিলারা দৈনন্দিন কাজ করতে থাকেন। মূলত, ডিসপোজেল স্যানেটারি ন্যাপকিন মহিলাদের ভীষণ পছন্দ। বর্তমান দিনগুলোতে স্যানেটারি ন্যাপকিনের চাহিদা বেড়েছে। তার সঙ্গে সঙ্গে স্যানেটারি ন্যাপকিন গুলোতে বিশেষ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বর্তমানে মহিলাদের সুবিধার কথা চিন্তা করে, স্যানেটারি ন্যাপকিনে বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয়, অস্বস্তি দূর করতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+