Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বাদশা'-র খোঁজ দিলে মিলবে ৫০ হাজার, শোকার্ত ঘোষণা মালিকের

বারাণসী, ১৩ এপ্রিল : নিজের পালিত ষাঁড় 'বাদশাহ' হারিয়ে গিয়েছে। কিছুতেই তাঁকে খুঁজে পাচ্ছেন না উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা মনোজ পাণ্ডে। বাদশাহ-র শোকে একেবারে মূহ্যমান অবস্থা মনোজের। ['প্রফেশনাল কোর্স'-এর পরীক্ষায় অ্যাডমিট কার্ড পেল 'গরু'!]

তবে তিনি ভেঙে পড়েননি। নিজের প্রিয় পোষ্যকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাদশাহ-র ছবি ও বিবরণ লিখে নিজে জায়গায় জায়গায় দেওয়ালে সেঁটেছেন। নিজে ঘুরে ঘুরে সকলের কাছে জানতে চেয়েছেন। কিন্তু কোথাও খোঁজ পাননি। ['গরু' রচনা লিখতে ব্যর্থ শিক্ষক, মামলার নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের]

'বাদশা'-র খোঁজ দিলে মিলবে ৫০ হাজার, শোকার্ত ঘোষণা মালিকের

অগত্যা বাধ্য হয়ে বারাণসীরই সারনাথ পুলিশ স্টেশনে গিয়ে নিখোঁজ ডায়েরি করেছেন। বাদশাহ কেমন, কীভাবে হারিয়েছে, গোটা ঘটনাই পুলিশকে জানিয়ে তাঁর প্রিয় পোষ্যকে খুঁজে বের করার কাতর আর্জি জানিয়ে এসেছেন মনোজ। [বাছুরের সঙ্গে যৌন সংসর্গ করে এইমসে ভর্তি যুবক]

এর পাশাপাশি কেউ বাদশাহ-কে খুঁজে বের করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারও দেবেন বলে মনোজ ঘোষণা করেছেন। জানিয়েছেন, বাদশাহর বয়স মাত্র তিন বছর। জন্মের পর থেকেই সে তাঁদের কাছে রয়েছে। মনে হচ্ছে যেন নিজের সন্তান হারিয়েছেন। কীভাবে নিজের যন্ত্রণা ব্যক্ত করবেন, তার কোনও ভাষাই খুঁজে পাচ্ছেন না মনোজ। শুধু খুঁজে চলেছেন নিজের প্রিয় বাদশাহ-কে। [গো-বলয়ে মদ্যপ প্রৌঢ়ের হাতে ধর্ষিত গোয়াল পালানো 'গরু']

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+