উদ্বেগ বাড়াচ্ছে নয়া ভ্যারিয়েন্ট, কমিউনিটি ট্রান্সমিশন নিয়ে ভারতীয় গবেষণায় কী তথ্য উঠে এল

আরেসেন্ট গবেষণায় উঠে এল এক নতুন তথ্য

দিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সার্ভিসেসের পরিচালিত আরেসেন্ট গবেষণায় উঠে এল এক নতুন তথ্য। যেখানে দেখা গিয়েছে, করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তদের মধ্যে কমিউনিটি ট্রান্সমিশনের প্রভাব বেশি দেখা গেছে। এই নয়া প্রজাতিতে বেশিরভাগ রোগীর কোনও গুরুত্বপূর্ণ রোগের লক্ষণ ছিল না বলে জানা গিয়েছে।

উদ্বেগ বাড়াচ্ছে নয়া ভ্যারিয়েন্ট, কমিউনিটি ট্রান্সমিশন নিয়ে ভারতীয় গবেষণায় কী তথ্য উঠে এল


ভাইরোলজি বিভাগের গবেষণায় দেখা গেছে,গবেষিত নমুনার মধ্যে ২৬৪ টি ক্ষেত্রে, ৬৮.৯% ডেল্টা ভ্যারিয়েন্ট। BA.1 সংখ্যা ছিল ৩১.০৬%। যার মধ্যে ওমিক্রন ছিল ৭৩১.%। নয়া ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বেশির ভাগই উপসর্গবিহীন বা যাদের হাসপাতালে ভর্তির কোনও দরকার দেই। সেই শতাংশটা হল ৫০.৬১%।

সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে দিল্লির ৫ জেলা থেকে নেওয়া হয়েছিল RT-PCR এর রিপোর্ট। যেখানে ২৫ নভেম্বর ও ২৩ ডিসেম্বর করোনার পজেটিভ কেসগুলি জিনোম সিকোয়েন্সিংয়ের শিকার হয়েছিল সব থেকে বেশি। ২৬৪ কেসের ক্ষেত্রে ৭২ (৮৭.৮%) মানুষ ডবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন। তার মধ্যে ৩৯.১% (৩২) মানুষের বিদেশে ভ্রমণে রেকর্ড আছে।

জানা গিয়েছে, করোনার নয়া রূপ ওমিক্রনে আক্রান্ত রোগীদের বেশির ভাগই উপসর্গবিহীন বা হালকা লক্ষণযুক্ত। বর্তমানে এই ভ্যারিয়েন্ট দ্রুত বিস্তার করছে। ওমিক্রন বৈকল্পিক দ্বারা সৃষ্ট করোনার সংক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিনের একটি বড় প্রভাব রয়েছে। ৮২ জন ওমিক্রন আক্রান্ত রোগীর ৭২ জনকে করোনার ডবল ডোজ টিকা নিয়েছেন। যার মধ্যে ৫৬ শতাংশ ব্যক্তি কোভিশিল্ড ও ১২ শতাংশ কোভ্যাক্সিন, ফাইজার নিয়েছেন ১১ শতাংশ, মডার্না নিয়েছেন ৪ শতাংশ, স্পুটনিক ভি নিয়েছেন ৪ শতাংশ এবং জনসন অ্যান্ড জনসন নিয়েছেন ১ শতাংশ।

বর্তমানে করোনার নয়া ভ্যারিয়েন্টে ওমিক্রন সারা বিশ্বে সুনামির মত ছড়িয়ে পড়ছে। করোনার উপসর্গর মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। মাত্র ১৩ শতাংশ সংক্রামিত মানুষ এখন তাদের গন্ধ বা স্বাদ পান না এবং ৮০ শতাংশ মানুষের গলা ব্যথার লক্ষণ দেখা যায়।

সরকারি বিজ্ঞানীদের মতে,৩ মাস আগে যখন ডেল্টা ভারিয়েন্ট তার প্রভাব বিস্তার করেছে,তখন ৮০ শতাংশ মানুষের মধ্যে গলা ব্যাথার লক্ষণ প্রকাশ পেয়েছে। নতুন করে যারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে কিছু উপসর্গ দেখা দিচ্ছে। যেমন-নাক দিয়ে জল পড়া, জ্বর, সর্দি- কাশি ইত্যাদি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+