যোগীর রাজ্যে জল নিয়ে বিবাদ তুঙ্গে, অন্তঃসত্ত্বা মহিলাকে গুলি করে মারল প্রতিবেশী
জলসংকট এবার চরমে পৌঁছে দেশের অধিকাংশ জায়গায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জল সংকট চরম আকার নিয়েছে। উত্তর প্রদেশের এটায় জল নিয়ে বিবাদের জেরে অন্তঃসত্ত্বা মহিলাকে খুন করলেন প্রতিবেশী।
জলসংকট এবার চরমে পৌঁছে দেশের অধিকাংশ জায়গায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জল সংকট চরম আকার নিয়েছে। উত্তর প্রদেশের এটায় জল নিয়ে বিবাদের জেরে অন্তঃসত্ত্বা মহিলাকে খুন করলেন প্রতিবেশী। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এটার আলিগঞ্জ এলাকায় পাড়ার সরকারি জলের কল থেকে জল নেওয়া নিয়ে দুই পরিবারের শিশুদের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ মেটাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা (২৫) নামে এক বধূ। নিজের সন্তানদের সপক্ষে কথা বলতে শুরু করেন তিনি। তাই শুনে প্রতিবেশী সন্তোষও বািড় থেকে বেরিয়ে আসেন। এই নিয়ে সন্তোষ এবং মমতার মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। রাগের বশে সন্তোষ বন্দুক নিয়ে এসে মমতাকে গুলি করে। সোজা বুকে গুলি লাগে মমতার। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা মমতার।

অন্যান্য প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেন। পুলিস গিয়ে মমতার দেহ হেল্থ সেন্টারে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সন্তোষ। স্টেশন হাউস অফিসার পঙ্কজ মিশ্র এবং সার্কেল অফিসার অজয় ভাদুরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসএসপি স্বপ্নালি মামাগাই জানিয়েছেন, মৃতার স্বামী এবং অভিযুক্ত সন্তোষ একই জমিতে কাজ করেন। ঘটনার দিন মদ্যপ অবস্থায় ছিলেন সন্তোষ। তারপরেই দেশি বন্দুক থেকে গুলি চালিয়ে হত্যা করেন মমতাকে। অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই সন্তোষের নামে লুক আউট নোটিস জাির করা হয়েছে।












Click it and Unblock the Notifications