ছেলেধরা সন্দেহে অন্তঃসত্ত্বা মহিলাকে গণপিটুনি, হইচই দিল্লিতে

এবার রাজধানী দিল্লিতে ঘটল গণপিটুনির ঘটনা। ছেলে ধরা সন্দেহে এক অন্তঃসত্ত্বা তরুণীেক মারধরের অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রহৃত তরুণী দিল্লির সফদরজং হাসপাতালে চিকি‌ৎসাধীন।

এবার রাজধানী দিল্লিতে ঘটল গণপিটুনির ঘটনা। ছেলে ধরা সন্দেহে এক অন্তঃসত্ত্বা তরুণীেক মারধরের অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রহৃত তরুণী দিল্লির সফদরজং হাসপাতালে চিকি‌ৎসাধীন।

ছেলেধরা সন্দেহে অন্তঃসত্ত্বা মহিলাকে গণপিটুনি, হইচই দিল্লিতে

অসমের পর এবার রাজধানী দিল্লিতে গণপিটুনির শিকার হলেন অন্তঃসত্ত্বা এক তরুণী। গত ২৭ অগস্ট দিল্লির হর্ষ িবহারে ছেলেধরা সন্দেহে মারধর করা হয় তাঁকে। প্রায় ১০ জনের একটি দল তাঁর উপর চরাও হয়ে হামলা চালায়। আক্রান্ত তরুণীর নাম প্রিয়াঙ্কা। পুলিস জানিয়েছে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং মূক এ বধির। দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

গণপিটুনির ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। দীপক(‌২৭)‌, শকুন্তলা(‌৫২)‌, ললিত কুমার(‌২৯)‌। রবিবার একটি মামলাও দায়ের করা হয়েছে। পুলিসকে জেরায় তাঁরা জানিেয়ছেন পাড়ায় শিশুচুরি করতে এসছে বলে তাঁরা তরুণীকে ধরে জেরা করতে থাকে। কোনও সদুত্তর দিতে না পারায় তাঁকে মারধর করা হয়।

ছেলেধরা সন্দেতে তরুণীকে মারধরের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে এক তরুণীকে ঘিরে ধরে রয়েছে পাঁচ থেকে ১০ জন্য যুবক। ভিের মধ্যে থেকে অনেকেই চিৎকার করে বলছে শিশু চুরি করার চেষ্টা করছিল। তিন যুবক এরই মধ্যে তাঁর মাথায় আঘাত করতে থাকে। সেই ভিড়ের মধ্যেই অনেকে অভিযোগ করছেন ছোট ছোট বাচ্চাদের টাকা দিয়ে লোভ দেখায় তারপর জানলা দিয়ে শিশুদের চুরি করে চম্পট দেয়। তরুণী হাতজোর করে দয়া ভিক্ষা চাইছেন। পুলিস জানিয়েছে হর্ষবিহারে গণ্ডগোল হচ্ছে খবর পেয়েই আমরা সেখানে ছুটে যাই। সেখান থেকে আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করি।

প্রিয়াঙ্কার পরিবারের লোকেরা জানিয়েছেন, মাত্র এক বছর আগেই ফরিদাবাদ থেকে তাঁরা দক্ষিণ পূর্ব দিল্লির তুঘলকাবাদে এসেছেন। সেখানেই তার শ্বশুরবাড়ি। প্রিয়াঙ্কা নিখোঁজ হওয়ার খবর দেওয়ার পরেই তাঁর দাদা থানায় নিখোঁজ ডায়রি করেন। প্রায় ১০ দিন পর প্রয়াঙ্কার দাদার এক বন্ধু ভাইরাল হওয়া ভিিডওটি তাঁদের দেখান। তারপরেই তাঁরা পুলিসের সঙ্গে যোগাযোগ করে তাঁকে বাড়িতে ফিরিেয় নিয়ে আসেন। ধৃতদের বিরুদ্ধে ৩২৩, ৩৪১ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন, ডিসিপি অতুল কুমার ঠাকুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+