ফের রাজস্থানের রাজসামাদে গণপিটুনিতে হত্যা, মৃত হেড কনস্টেবল
ফের গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটল রাজস্থানের রাজসামাদে। এবার পিটিয়ে হত্যা করা হল হেড কনস্টেবলকে। রাজসামাদের একটি জমি সংক্রান্ত মামলার তদন্ত করছিলেন হেড কনস্টেবল আবদুল গণি (৪৮)।
ফের গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটল রাজস্থানের রাজসামাদে। এবার পিটিয়ে হত্যা করা হল হেড কনস্টেবলকে। রাজসামাদের একটি জমি সংক্রান্ত মামলার তদন্ত করছিলেন হেড কনস্টেবল আবদুল গণি (৪৮)। সেই জমি সংক্রান্ত মামলার তদন্তে জমি পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে একদল লোক তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেড কনস্টেবল আবদুল গণির সঙ্গে বচসা বাঁধে। তারপরেই তাঁর উপর হামলা চালায় সেখানে জমায়েত হওয়া জনতা।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে িনয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ঘটনায় স্তম্ভিত স্থানীয় পুলিসকর্মীরা। খবর প্রকাশ্যে আসার পরেই ঘটনাস্থলে যান রাজসামাদের উচ্চপদস্থ পুলিস আধিকারিকরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বছর কয়েক আগেই এি রাজসামাদেই মুর্শিদাবাদে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।












Click it and Unblock the Notifications