সাগরে শক্তি বাড়িয়ে কোন অভিমুখে ধেয়ে আসবে জোড়া সাইক্লোন, আপডেট আবহাওয়া সংস্থার

ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনের রূপ নিয়ে তাণ্ডব চালিয়ে গিয়েছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। আম্ফানের পথ ধরেই তা হানা দেওয়ার আশঙ্কা তৈরি করলেও সে যাত্রায় রক্ষা পায় বাংলার উপকূল।

এবার একদিক দিয়ে ঘূ্র্ণিঝড় বিপর্যয়, অন্যদিকে ঘূর্ণিঝড় তেজ হানা দেবে বলে পূর্বাভাস, এবার কি রক্ষা মিলবে বাংলার? কোথ পথে ধেয়ে আসবে বিপর্যয় আর তেজ? মৌসম ভবন প্রাথমিক বার্তায় আভাস দিল জোড়া ঘূর্ণিঝড়ের গতিবিধি ও অভিমুখ নিয়ে।

সাগরে শক্তি বাড়িয়ে কোন অভিমুখে ধেয়ে আসবে জোড়া সাইক্লোন


ইউরোপীন আবহাওয়া সংস্থা-সহ বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল আভাস দিয়েছিল বঙ্গোপসাগরে ও আরব সাগরে প্রায় একসঙ্গে হানা দিতে পারে জোড়া ঘূর্ণিঝড়। জুনের দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে প্রাথমিক বার্তা দিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা বা মৌসম ভবনও।

কোন ঘূর্ণিঝড় আগে তৈরি হবে, তা এখনও স্পষ্ট করতে পারেনি মৌসম ভবন। তবে এটা স্থির যে ঘূর্ণিঝড় আগে তৈরি হবে, তার নাম হবে বিপর্যয় আর পরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম হবে তেজ। প্রথম নামটি বাংলাদেশের দেওয়া, পরের নামনটি দিয়েছে ভারত।

আবহাওয়ার বিভিন্ন সংস্থার সূত্র ধরে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আর এ ব্যাপারে সম্যক জানতে অপেক্ষা করতে হবে ৪ বা ৫ জুন পর্যন্ত। ভারতের আবহাওয়া সংস্থা আইএমডি বা মৌসম ভবনের সূত্রে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস না দিলেও জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে স্পষ্ট করে দিয়েছে।

সাগরে শক্তি বাড়িয়ে কোন অভিমুখে ধেয়ে আসবে জোড়া সাইক্লোন

মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে ৫ জুন ঘূর্ণাবর্তা তৈরি হবে। ৬-৭ জুন তা নিম্নচাপে পরিণত হবে। আবার একই সময়ে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গন সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি ঘূর্ণিঝড়। তা নিয়ে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল জানিয়েছে, তা এবার বাংলার উপকূলকে টার্গেট করতে পারে।

দুটি ঘূর্ণাবর্তই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। কারণ এখনও সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগে তৈরি হতে পারে। ৫ থেকে ৭ জুনের মধ্যেই তা শক্তি বাড়াতে শুরু করবে।

সাগরে শক্তি বাড়িয়ে কোন অভিমুখে ধেয়ে আসবে জোড়া সাইক্লোন

৮ থেকে ৯ জুনের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বঙ্গোপসাগরে তাণ্ডব চালাতে পারে। মায়ানমারের সামনাসামনি ঘূর্ণাবর্তের অবস্থান হলেও এবার অভিমুখ ঘরতে পারে। সেক্ষেত্রে মানায়মার ও বাংলাদশ ছাড়িয়ে বাংলা ও ওড়িশা উপকূলকে টার্গেট করতে পারে এই ঘূর্ণিঝড় বিপর্যয় বা তেজ।

আর আরসাগরে সিস্টেমটি তৈরি হয়েছে কেরল উপকূলের সামনে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি ঘূর্ণাবর্তও নিম্নচাপে পরিণত হয়ে ৮ থেকে ১০ জুনের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এখনও স্পষ্ট নয় ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলেই হানা দেবে, নাকি পাকিস্তান বা ওমান অভিমুখে ধেয়ে যাবে। আর দুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে জোড়া ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+