দুই সাগরে দুই ঘূর্ণিঝড়ের হানা! ত্রস্ত হতে পারে ভারতের দুই উপকূলই, পূর্বাভাসে শঙ্কা
সম্প্রতি ঘূর্ণিঝড় মোখা বাসা বেঁধেছিল বঙ্গোপসাগরে। তা সুপার সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। এবার একইসঙ্গে এক জোড়া ঘূর্ণিঝড় বাসা বাঁধতে চলেছে ভারতীয় উপকূল সংলগ্ন সাগরে। এক ঝড় যখন বঙ্গোপসাগরে বাসা বাঁধার সম্ভাবনা, তখন অন্য একটি ঝড় হানা দিতে পারে আরব সাগরে।
২০২০-র তালিকার দ্বিতীয় স্তম্ভের ১৩টি ঝড়ের তালিকায় প্রথমেই নাম রয়েছে বিপর্যয়ের। অর্থাৎ মোখার পর ধেয়ে আসবে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করেছে বাংলাদেশ। আর বিপর্যয়ের পরেই যে ঝড় আসবে তার নাম হবে তেজ। এই নাম ভারতের দেওয়া।

বঙ্গোপসাগর ও আরব সাগরে একইসঙ্গে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বিপর্যয় ও তেজ একই সঙ্গে তাণ্ডব চালাতে পারে দুই সাগরের উপকূলে। ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসে তেমনই ইঙ্গিত মিলেছে। প্রাথমিক পর্যবেক্ষণে আবহাওয়া সংস্থা জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে পশ্চিমবঙ্গ।
আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছে এই ঘূর্ণিঝড়ে সওয়ার হয়েই রাজ্যে বর্ষার প্রবেশ হতে পারে। তবে আবহবিদরা এত তাড়াতাড়ি পূর্বাভাস দিতে রাজি নয়। পশ্চিমবঙ্গের হাওয়া অফিস ও ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর এখনই এ ব্যাপারে পূর্বাভাস ও সতর্কতা দিতে রাজি নয়।

পূর্বাভাস অনুসারে, আগামী ৩ জুন মায়নমারের রাজধানী ইয়ঙ্গন সংলগ্ন উপকূলের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৮ জুন সেটি পৌঁছবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে।
ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ের লক্ষ্য হতে পারে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল। তবে ঘূর্ণিঝড়টি কবে ভূভাগে প্রবেশ করবে সেই পূর্বাভাসের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। প্রাথমিক পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

ইউরোপীর আবহাওয়া সংস্থার পূর্বাভাসের পাশাপাশি বিভিন্ন বেসরকারি আবহাওয়া সংস্থাও একই বার্তা দিয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা প্রবল। আরব সাগরেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সময় আরব সাগরে আরো একটি ঘূর্ণিঝড় তৈরি হবে।
এখন কোন ঝড়টি আগে তৈরি হবে, তাদের শক্তি ও গতিপথ কী হবে, তা নিশ্চিত নয়। ঘূর্ণিঝড়ের শক্তি ও গতিপথের উপর নির্ভর করবে কোন ঘূর্ণিঝড় আগে তৈরি হবে। যে ঘূর্ণিঝড় আগে তৈরি হবে তার নাম হবে বিপর্যয়। আর যে ঘূর্ণিঝড় পরে তৈরি হবে, তার নাম হবে তেজ।












Click it and Unblock the Notifications