উদ্বোধনের আগেই ভেঙে পড়ল বিহারে ১৪ কোটির সেতু, ভিডিও দেখে চমকে যাবেন
উদ্বোধনের আগেই ভেঙে পড়ল বিহারে ১৪ কোটির সেতু, ভিডিও দেখে চমকে যাবেন
উদ্বোধনেই আগেই বিহারে ভেঙে পড়ল ১৪ কোটি টাকার সেতু। বুড়ি গণ্ডক নদীর সেতুটি ভেঙে তলিয়ে গিয়েছে নদীতে। আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধনের আগেই তা ভেঙে পড়ে। সেতু ভেঙে নদীতে তলিয়ে যাওয়ার সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রবিবার বিহারের বেগুসরাইয়ে একটি সেতুর একাংশ ভেঙে নদীতে পড়ে যায়। এই ঘটনায় হতচকিত এলাকাবাসী। কর্তৃপক্ষও তাজ্জব, নির্মীয়মান সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়ায়। কী করে এই ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ব্রিজটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখনই ঘটল বিপত্তি।
বিহারের বেগুসরাইয়ের এই সেতুটি ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। তার উপর দিয়ে চালু হয়েঘিয়ে যান চলাচলও। কিন্তু আনুষ্ঠানি্ক উদ্বোধন হয়নি। তবে এই ঘটনার সময় ব্রিজটির উপকর অন্য় কোনও যানবাহন বা মানুষজন ছিল না। ফলে কোনও প্রাণঘাতী সমস্যা হয়নি। গাড়ি বা মানুষের কোনও ক্ষতি হয়নি।
#WATCH | Bihar: A portion of a bridge that was built across Burhi Gandak River in Sahebpur Kamal, Begusarai collapsed and fell into the river yesterday. The bridge had developed cracks a few days back. Nobody was on the bridge at the time of the incident. pic.twitter.com/zB7L3bAOPA
— ANI (@ANI) December 19, 2022
বেগুসরাইয়ের সাহেবপুর কামালের বুড়ি গণ্ডক নদীর উপর নির্মিত সেতুটিতে কয়েকদিন আগেই ফাটল দেখা দেয়। তারপর রবিবার সেই অংশটি নদীর উপর ভেঙে পড়ে। ব্রিজ নির্মাণেক ১৪ কোটি টাকা জলে যায়। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল। এখানে কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আবার প্রশ্ন উঠছে, কেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই যান চলাচল শুরু করা হয়। প্রায় দুই মাস ধরে কার্যক্রম চালু ছিল, অথচ উদ্বোধন হয়নি ব্রিজের। ব্রিজটি নির্মাণে পর কি পরীক্ষা করা হয়েছিল? কোনও সমস্যা ছিল বলেই কি ব্রিজটি উদ্বোধন করা হয়নি। ভেঙে পড়তে পারে এমন কোনও সম্ভাবনা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর প্রকৌশলীরা সেতু-বিশেষজ্ঞ দলকে নিয়ে একটি তদন্ত শুরু করেছে। এই রুটের সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতায়াত ব্যবস্থা। এখন ভেঙে পড়া সেতুটিকে নদী থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে। কোন প্রযুক্তি ব্যবহার করে এটি সহজে তোলা যায়, নদীকে জঙ্গলমুক্ত করা যায়, তার চেষ্টা চলছে।
সম্প্রতি গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে প্রাণ গিয়ে শতাধিক। গুজরাত বিধানসভা নির্বাচনের আগে তা নাড়িয়ে দিয়ে গিয়েছিল গোটা দেশকে। তারপর ফের সতু বিপর্যয়ের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল বিহারের বেগুসরাই। এর আগে বাংলাতেও পোস্তা ব্রিজ ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications