এবারের নীরবের সঙ্গে জুড়ে গেলেন অম্বানিরাও , জানলে চমকে যাবেন

হিরে ব্যবসায়ী নীরব মোদী যেভাবে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের ১১ হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন তাতে চমকে গেছে গোটা দুনিয়া। পিএনবি -র সঙ্গে মোদীর জালিয়াতির এই খবর এখন সংবাদ শিরোনামে।

হিরে ব্যবসায়ী নীরব মোদী যেভাবে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের ১১ হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন তাতে চমকে গেছে গোটা দুনিয়া। পিএনবি -র সঙ্গে মোদীর জালিয়াতির এই খবর এখন সংবাদ শিরোনামে।

এবারের নীরবের সঙ্গে জুড়ে গেলেন অম্বানিরাও

দাভোসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -র সম্মেলনে ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে গিয়েছিলেন এই নীরব মোদীও। যা নিয়ে আগে থেকেই সরগরম বাজার। এবার আবার সামনে এল তাঁর মুকেশ অম্বানির সঙ্গেও তাঁর সম্পর্কের যোগসূত্র। লতায় পাতায় সম্পর্ক জড়িয়ে আছে দুই অম্বানির সঙ্গেও। মুকেশ ও অনিল অম্বানি ভাগ্নী ইশিতা সালগাওকরের বিয়ে হয়েছে নীশল মোদী-র সঙ্গে। এই নীশল মোদীরই ছোট ভাই নীরব মোদী।

নীরব মোদীকে ভারতের ডায়মন্ড কিংও বলা হত। তাঁর এভাবে ১১ হাজার কোটি টাকার স্ক্যামে জড়িয়ে পড়ায় গোটা দেশে চাঞ্চল্য তৈরি হয়েছে। ২০১০ সালে তৈরি হওয়া ডায়মন্ড জুয়েলারি হাউসের মালিকের সঙ্গে সম্পর্কের যোগসূত্র পাওয়া গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানিরও। যা আরও সরগরম করে তুলেছে বাজারকে।

ইশিতার বাবা দত্তরাজের সঙ্গে অম্বানির পরিবারের যোগাযোগ বেশ ভালো। মুকেশ অম্বানির বোন দীপ্তি সালগাওকরের স্বামী তিনি। নীরব মোদীর ছোট ভাই নীশল মোদীর সঙ্গে তাঁদের মেয়ে ইশিতার বাগদান সারা হয় মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে। হিরের ব্যবসায় তিনিও দাদা-নীরবের সঙ্গে ছিলেন। এদিকে এই হিরের ব্যবসায় দুই ভাইকে দিক নির্দেশ করতেন তাঁদের মামা মেহুল চকসি। যাঁর নিজের রয়েছে গীতাঞ্জলি জেমস। চারটি এন্টারপ্রাইজের পার্টনার মোদী। সেগুলি হল নীশল এন্টারপ্রাইজ এলএল পি, প্যারাগন জুয়েলারি এলএলপি, প্যারাগন মার্চেন্ডাইস এলএলপি, পাঞ্চজন্য ডায়মন্ডস এলএলপি। যদিও সেই ১৯৯৯ সালে ফায়ারস্টার ডায়মন্ড দিয়ে চলা শুরু হয়েছিল।

এবারের নীরবের সঙ্গে জুড়ে গেলেন অম্বানিরাও

ইউরোপিয়ান রিসর্টে স্কি স্লোপে নীশল ইশিতাকে প্রোপোজ করেন, ২০১৬ -র ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীশল ও ইশিতা। গোয়ায় তাঁদের বিয়েতে হাজির ছিলেন শাহরুখ খান থেকে সোনম কাপুর, বিয়েতে তাঁরা আবু জানি ও সন্দীপ খোসলা র ডিজাইনার পোশাক পড়েছিলেন। এঁদের প্রাক বিবাহ পার্টি অনুষ্ঠিত হয়েছিল মুকেশ অম্বানির অ্যান্টিলিয়ায়।যা বাকিংহ্যাম প্যালেসের পর সবচেয়ে দামী প্রপার্টি সারা বিশ্বে। অ্যান্টিলিয়ার অনুষ্ঠানেও বসেছিল চাঁদের হাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+