গন্তব্যের পৌঁছাবার আগে থেমে গেল অটো, মহিলাযাত্রীর সামনেই চলল অশ্লীল আচরণ

মুম্বইয়ের এক অটো চালকের বিরুদ্ধে গন্তব্যে পৌঁছানোর আগেই গাড়ি থামিয়ে এক মহিলা যাত্রীর সামনে হস্তমৈথুন করার অভিযোগ উঠেছে।

মালাদ থেকে বরিভলি যাওয়ার জন্য অটো ধরার সময়, তাঁর সামনে কি ভয়াবহতা অপেক্ষা করে আছে তা ঘুনাক্ষরেও টের পাননি মুম্বইয়ের এক মহিলা সংবাদ-কর্মী। অভিযোগ, অটোচালক গন্তব্যে পৌঁছনোর আগেই অটো থামিয়ে দিয়ে ওই মহিলার সামনে হস্তমৈথুন করতে শুরু করে। সোশ্যাল মিডিয়া ঘটনাটি ফাঁস করে বরিভলি থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।

গন্তব্যের পৌঁছাবার আগে থেমে গেল অটো, মহিলাযাত্রীর সামনেই চলল অশ্লীল আচরণ

ঘটনাটি বুধবারের। অফিসের কাজ সেরে বরিভলির বাড়িতে ফেরার জন্য মালাদ লিঙ্ক রোড থেকে অটো ধরেছিলেন ওই মহিলা। তাঁর দাবি অটো চলতে শুরু করতেই চালক হস্তমৈথুন করা শুরু করেন। তিনি জানিয়েছেন অটোয় ওঠার পর থেকে তিনি সহকর্মীদের কিছু দরকারি মেসেজ পাঠাচ্ছিলেন। তাই অটো চালকের দিকে খেয়াল করেননি।

কান্দিভলির কাছাকাছি আসার পর এক বন্ধু তাঁকে ফোন করেন। তার সঙ্গে কথা বলতে বলতে অটোচালকের আচরণে তাঁর প্রথম সন্দেহ হয়। কিন্তু সেই সন্দেহকে পাত্তা দেননি। ভেবেছিলেন অটোওয়ালার হয়ত বসার কিছু সমস্যা হচ্ছে। কিন্তু বারবার চালককে সেরকম করতে দেখে বোঝেন বিষয়টি অন্য। সতর্কতার জন্য ফোনে বন্ধুকে সেকথা জানিয়েও রাখেন।

অপেক্ষাকৃত ফাঁকা রাস্তা আসতেই ণহিলার সব সন্দেহ সত্যি বলে প্রমাণ হয়। তিনি জানিয়েছেন, ফাঁকা দেখেই অটোচালক অটোর গতি কমিয়ে দেয়, কিন্তু তার হাতের গতি বেড়ে যায়। এই সময় মহিলা প্রচন্ড ভয় পেয়ে যান। কিন্তু ফাঁকা এলাকায় অটো থামাতে বলার সাহস হয়নি তাঁর।

অবশেষে এক জায়গায় অটোচালক অটো থামিয়ে দেয় বলে জানিয়েছেন ওই সংবাদ-কর্মী। মহিলা বলেছএন, 'সেখান থেকে আমার বাড়ি দু মিনিটের রাস্তা। কিন্তু সে অটোটা সেখানেই থামিয়ে দেয়। প্যান্ট নামিয়ে হস্তমৈথুন করতে থাকে। সেইসময় আমি বাঁচার জন্য অটো থেকে নেমে দৌড়াতে শুরু করি।'

বৃহস্পতিবার, বরিভলি থানায় এই বিষয়টি জানিয়ে অটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছে। কিন্তু সবচেয়ে হতাশাজনক, ওই মহিলা জানিয়েছেন, অটোটি যেখানে চালক দাঁড় করিয়ে দিয়েছিলেন সেখানে অন্তত ৬ জন পুরুষ দাঁড়িয়েছিলেন। কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+