সিংঘম ছবিতে অজয় দেবগণের কায়দায় স্ট্যান্ট দেখাতে গিয়ে জরিমানা দিতে হল পুলিশ কর্মীকে
একে তো করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন, তার ওপর আবার হিরোর মতো কায়দা করে স্ট্যান্ট দেখাতে গিয়ে বিপাকে পড়তে হল এক পুলিশ কর্মীকে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এক সাব–ইনস্পেক্টর অজয় দেবগণ অভিনীত 'সিংঘম’ ছবির মতো দু’টি গাড়ির মাঝখানে সামঞ্জস্য রেখে দুসাংসিকভাবে দাঁড়িয়ে স্ট্যান্ট দেখাচ্ছিলেন। এর জন্য ওই পুলিশ কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দামোহ জেলার নরসিংগড় পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার মনোজ যাদবকেও ভবিষ্যতে এ ধরনের দুঃসাহসিক কাজে প্রশ্রয় না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। নিজেকে পুলিশ ড্রামা ফিল্মের নায়ক ভেবে নিজের ইউনিফর্ম পরে দু’টি গাড়ির মাঝে দাঁড়িয়ে পড়েন ওই সাব–ইনস্পেক্টর। এই স্ট্যান্টের সঙ্গে সঙ্গে সিংঘম ছবির টাইটেল ট্র্যাক বাজতে থাকে। পুরো ঘটনাটির ভিডিওগ্রাফি করেন মনোজ যাদব।
Actor नही, Sub Inspector है ... !!! #MadhyaPradesh के दमोह जिले के एक सब इंस्पेक्टर 👇🏼 का वीडियो !
— Supriya Bhardwaj (@Supriya23bh) May 11, 2020
एसपी ने दिए जांच के आदेश... pic.twitter.com/P2mMQy3Bnx
স্ট্যান্টের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেন রাজ্যের পুলিশ কর্তারা। এই ভিডিওর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা যেতে পারে তাই দ্রুত পদক্ষেপ নেন তাঁরা। সাগর রেঞ্জের আইজি অনিল শর্মা দামোহের এসপিকে নির্দেশ দিয়েছেন বিষয়টি তদন্তের জন্য। তদন্তের পরই ওই সাব–ইনস্পেক্টরকে পাঁচ হাজার টাকার জরিমানা ও এই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications