জিএসটি বাবদ আয়ে উপচে পড়ছে সরকারের ভাণ্ডার

জিএসটি লাগু হওয়ার পর প্রথম মাসের হিসেবে এখনও পর্যন্ত প্রায় ৪২ হাজার কোটি টাকা কর বাবদ এসেছে সরকারের ঘরে এসেছে। এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে।

জিএসটি লাগু হওয়ার পর প্রথম মাসের হিসেবে এখনও পর্যন্ত প্রায় ৪২ হাজার কোটি টাকা কর বাবদ এসেছে সরকারের ঘরে এসেছে। এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। মাস শেষ হতে যে সময় রয়েছে তার মধ্যে আরও টাকা কর বাবদ আসবে বলে আশাবাদী সরকারি আধিকারিকরা।

এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ওই ৪২ হাজার কোটির মধ্যে ইন্টিগ্রেটেড-জিএসটি বাবদ এসেছে ১৫ হাজার কোটি এবং গাড়ি ও তামাকজাত দ্রব্য থেকে এসেছে ৫ হাজার কোটির কর। বাকি ২২ হাজার কোটি টাকা এসেছে, কেন্দ্র ও রাজ্যের জিএসটি বাবদ। যা সম পরিমাণে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ হয়ে যাবে।

জিএসটি বাবদ আয়ে উপচে পড়ছে সরকারের ভাণ্ডার!

এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষ তাদের রিটার্ন দাখিল করেছেন। প্রায় ২০ লক্ষ মানুষ তাদের রিটার্ন লগ-ইন করে সেভ করে রেখেছেন। এ-ব্যাপারে যা টার্গেট করা হয়েছিল তার প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ পূরণ করা সম্ভব হবে বলে, আশাবাদী ওই সরকারি আধিকারিক।

জিএসটি বাবদ আয়ে উপচে পড়ছে সরকারের ভাণ্ডার

জিএসটি আইন অনুযায়ী ব্যবসার ক্ষেত্রে প্রতিমাসেই রিটার্ন ভরতে হবে। তবে প্রথম মাসের জন্য সময়সীমা ধার্য করা হয়েছে ২৫ অগাস্ট পর্যন্ত। জিএসটি লাগু হওয়ায় প্রায় এক ডজন কেন্দ্রীয় করের অবলুপ্তি ঘটেছে। সেগুলির মধ্যে রয়েছে এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স এবং ভ্যাট। এবং কর হিসেবে যা আদায় হবে কেন্দ্র ও রাজ্যের মধ্য়ে সমপরিমাণে ভাগ হয়ে যাবে।

গত বছরের জুলাই-এ এক্সাইজ ডিউটি বাবদ ৩১, ৭৮২ কোটি এবং সার্ভিস ট্যাক্স বাবদ ১৯, ৬০০ কোটি টাকা আদায় হয়েছিল। কাস্টমস ডিউটি এবং আইজিএসটি বাবদ আয় প্রায় দ্বিগুণ হয়ে হয়েছে ৩০ হাজার কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+