জম্মু–কাশ্মীরে সেনার গুলিতে নিহত এক জঙ্গি
জম্মু–কাশ্মীরে সেনার গুলিতে নিহত এক জঙ্গি
জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় এক জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে অবন্তীপোরায় সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক জঙ্গি। তবে সে কোন সংগঠনের বা তার পরিচয় কি সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এনকাউন্টারের জায়গা থেকে সেনা বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে। এ বিষয়ে কাশ্মীর পুলিশ টুইট করে খবরটি নিশ্চিত করেছে। ৩১ ডিসেম্বর মধ্যরাতে নৌশেরা সেক্টরে জঙ্গিদের গুলিতে শহিদ হন দুই সেনা জওয়ান। তাঁরা হলেন নায়ের সাওয়ান্ত সন্দীপ রঘুনাথ ও রাইফেলম্যান থাপা মগার। নতুন বছরের শুরুতেই শ্রীনগরে সিআরপিএফ সেনাদের ওপর গ্রেনেড হামলা করে জঙ্গিরা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications