রাজস্থান থেকে মালদা ফেরার পথে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

রাজস্থান থেকে মালদা ফেরার পথে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। বহু আশা নিয়ে বাড়িতে ফিরবেন বলে এই ট্রেনে উঠেছিলেন, কিন্তু বাড়ি ফেরা আর হল না। রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের শ্রমিক স্পেশ্যাল ট্রেনেই মৃত্যু হয় ৫০ বছরের পরিযায়ী শ্রমিকের। ওই শ্রমিকের দেহের সঙ্গেই অন্য পরিযায়ী শ্রমিকরা প্রায় আটঘণ্টা সফর করে আসে, যার জেরে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

বিকানিরের হোটেলে কাজ করতেন বুদ্ধ

বিকানিরের হোটেলে কাজ করতেন বুদ্ধ

মালদা জেলার হরিশচন্দ্রপুরের বাসিন্দা বুদ্ধ পরিহার রাজস্থান বিকানিরের এক হোটেলে কাজ করতেন। তাঁর শ্যালক সঞ্জু দাসও একই হোটেলে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই সন্তান রয়েছে পরিহারের। পরিবার জানিয়েছে যে প্রায় ২০ বছরের কাছাকাছি রাজস্থানে কাজ করতেন তিনি। করোনা ভাইরাসের জেরে লকডাউনের কারণে পরিহার ও তাঁর শ্যালকের চাকরি চলে যায় এবং তাঁদের কাছে টাকা কম থাকায় বহুবার চেষ্টা করেও তাঁরা মালদা ফিরতে পারেননি। পরিহার ও সঞ্জু অবশেষে ২৯ মে সকাল ১১টার ট্রেনটি পেতে সফল হয়।

 আতঙ্ক ছড়ায় অন্য যাত্রীদের মধ্যে

আতঙ্ক ছড়ায় অন্য যাত্রীদের মধ্যে

জানা গিয়েছে, শনিবার রাত দশটার সময় উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ের কাছে মৃত্যু হয় পরিহারের। তাঁর মৃত্যু আতঙ্ক ছড়ায় ট্রেনের কামরায় থাকা অন্য পরিযায়ীদের মধ্যে। কারণ তাঁদের মনে হয়েছিল ওই শ্রমিকের কোভিড-১৯-এ মৃত্যু হয় এবং এই রোগ তাঁদের মধ্যেও ছড়াতে পারে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ৬টা ৪০ নাগাদ ওই ট্রেনটি মালদা স্টেশনে পৌঁছালে রেলের চিকিৎসক ও কর্মীরা ওই দেহটি নামিয়ে আনে ট্রেন থেকে। জিআরপির হাতে তুলে দেওয়া হয় পরিহারের দেহ।

বাড়ি ফেরার আগেই অসুস্থ হয়ে পড়েন পরিহার

বাড়ি ফেরার আগেই অসুস্থ হয়ে পড়েন পরিহার

রেলের পক্ষ থেকে জানা গিয়েছে, পরিহার যক্ষ্মা রোগে ভুগছিলেন এবং তিনি যখন অসুস্থ বোধ করেন তখন ওষুধও নিয়েছিলেন। কিন্তু বাঁচতে পারেননি। এরপর তাঁর দেহ ইংলিশবাজার পুলিশকে হস্তান্তর করা হয়। তারাই দেহটি মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠায় এবং ঘটনাটি তদন্ত করে দেখছে তারা। সঞ্জু দাস বলেন, ‘‌আমরা একটি হোটেলে কাজ করি কিন্তু লকডাউন শুরু হওয়ার পর আমাদের কাজ চলে যায়। আমাদের কোনও টাকাও ছিল না এবং অনেকবারই বাড়ি যাওয়ার চেষ্টা করি কিন্তু পারিনি। এরই মধ্যে বুদ্ধ অসুস্থ হয়ে পড়ে। অবশেষে ২৯ মে আমরা মালদা ফেরার ট্রেন পাই। কিন্তু রহস্যজনকভাবে বুদ্ধ ট্রেনেই মারা যায়।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+