ভদোদরায় হাসপাতালের শিশু বিভাগে আগুন, আতঙ্কে রোগীরা
ভদোদরার শ্রী স্যার সাইয়াজি হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। দমকল এবং পুলিসের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
ভদোদরার শ্রী স্যার সাইয়াজি হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। দমকল এবং পুলিসের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। শিশু বিভাগ থেকে সব রোগীকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত বড় কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে হাসপাতালে আগুন লাগার সময় শিশু বিভাগে ৩৫টি শিশু ভর্তি ছিল বলে জানা গিয়েছে। তাঁদের তৎপরতার সঙ্গে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় হাসপাতালের কর্মী এবং নার্সরা। পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
হাসপাতালের অন্য অংশে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications