ফের প্রকাশ্যে মহিলাকে দেখে সামনেই হস্তমৈথুন! আবার শিরোনামে দিল্লি

দিল্লিতে একেরপর এক অপরাধে অভিযুক্ত ব্যক্তি এক মহিলার ঘরের কলিং বেল বাজিয়ে দরজা খুলতেই তাদের দেখে সামনেই হস্তমৈথুন করে বলে অভিযোগ।

কয়েকমাস আগে দিল্লির বাসে এক যুবতীর পাশে বসে দেখিয়ে দেখিয়ে হস্তমৈথুন করে এক ব্যক্তি। মহিলা প্রতিবাদ করলেও উল্টে বাসের বাকী লোকজন তাঁকেই অবজ্ঞা করে। সেই ঘটনার ভিডিও সামনে আসতেই হইচই পড়ে যায়। গ্রেফতার হয় অভিযুক্ত। ফের প্রশ্নের মুখে পড়ে যায় দিল্লির মহিলা নিরাপত্তার বিষয়টি।

ফের প্রকাশ্যে মহিলাকে দেখে সামনেই হস্তমৈথুন! আবার শিরোনামে দিল্লি

এবারও অনেকটা একরকম ঘটনা ঘটল। একেরপর এক অপরাধে অভিযুক্ত ব্যক্তি এক মহিলার ঘরের কলিং বেল বাজিয়ে দরজা খুলতেই তাদের দেখে সামনেই হস্তমৈথুন করে বলে অভিযোগ। এমন ঘটনা দেখার পরে আতঙ্কিত মহিলা পুলিশে অভিযোগ দায়ের করলে রবিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব দিল্লির বসন্ত কুঞ্জে। অভিযুক্তের নাম সন্দীপ চৌহান। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।

জানা গিয়েছে, ব্যালকনিতে দাঁড়ানো মহিলাকে দেখে নোংরা মন্তব্য করে সন্দীপ। পরে সেই মহিলা অফিসের ক্যাব থেকে নেমে বাড়ির দিকে এগোলে তাকে ধাওয়া করে। সন্দীপও মহিলার পিছন পিছন যায়। মহিলার বাড়ির কলিং বেল বাজিয়ে দরজা খুলতেই তার সামনে হস্তমৈথুন করে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সন্দীপের নামে ছিনতাই, ডাকাতি, শ্লীলতাহানি সহ ২০টি মামলা রয়েছে। ১৪ মাস জেল খেটে একমাস আগেই সে ছাড়া পায়। ফের একই ধরনের শ্লীলতাহানির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

২০১৬ সালে এক মহিলা সন্দীপের হাত থেকে বাঁচতে তিন তলা থেকে ঝাঁপ দেন। সেই ঘটনায় ১৪ মাস জেল খেট সন্দীপ ছাড়া পেয়েছে। দক্ষিণ দিল্লির বেশ কয়েকটি স্কুলে তাইকোন্ডো শিক্ষক হিসাবে সন্দীপ কাজ করত। কীভাবে এত অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ স্কুলে স্কুলে চাকরি জোটাত তা এখন অনুসন্ধান করে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+