গুজরাতের জামনগরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ, যোগ সেই দক্ষিণ আফ্রিকার
কর্নাটকের পর গুজরাট। দক্ষিণ আফ্রিকা থেকে গুজরাতের জামনগরে আসা এক ভ্রমণকারী ওমিক্রন আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে করোনাভাইরাসের ওমিক্রন রূপের নমুনা পাওয়া গিয়েছে।
কর্নাটকের পর গুজরাত। দক্ষিণ আফ্রিকা থেকে গুজরাতের জামনগরে আসা এক ভ্রমণকারী ওমিক্রন আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে করোনাভাইরাসের ওমিক্রন রূপের নমুনা পাওয়া গিয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা নাগরিকের করোনা পরীক্ষা হয়েছিল। তারপরই ওমিক্রন রূপের সন্ধান মেলে। এর আগে বেঙ্গালুরুতে দুই দক্ষিণ আফ্রিকান নাগরিকের শরীরে ওমিক্রন মেলে।

ভারতে প্রথম ওমিক্রনের হদিশ মেলে কর্নাটকে। যে দুজনের শরীরে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের হদিশ মেলে তাঁরা দুজনেই আফ্রিকান নাগরিক। তাঁরা ব্যবসার কাছে ভারতে এসেছিলেন। তাঁদের করোনা পজিটিভ এসেছিল। তারপর তাঁদের নমুনার বিশেষ পরীক্ষা করে জানা যায় ওই করোনার রূপ ওমিক্রনের। তাতেই আতঙ্ক ছড়ায়।
এবার করোনার ওমিক্রন রূপে আক্রান্ত হলেন গুজরাতের এক ব্যক্তি। ওই ব্যক্তি দু'দিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে জামনগরে আসেন। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সময় তাঁর করোনা ধরা পড়ে। এরপর কর্তৃপক্ষ জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ব্যক্তির নমুনা পুনের একটি একটি ল্যাবে পাঠায়।
জিনোম সিকোয়েন্সিং থেকে জানা যায় যে ওই ব্যক্তি করোনাভাইরাসের নতুন আবিষ্কৃত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। এটি ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের তৃতীয় নিশ্চিত হওয়া সংক্রমণ। এর আগে কর্ণাটকে ওমিক্রনের দুটি পজিটিভ সংক্রমণ ধরা পড়েছিল। তারপর ধরা পড়ল গুজরাতের জামনগরে
প্রথম রোগী ছিলেন একজন ৬৬ বছর বয়সী। ২০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে কর্নাটক রাজ্যে এসেছিলেন তিনি। দ্বিতীয় ব্যক্তির বয়স ৪৬ বছর। তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করা হয়েছে। তৃতীয় রোগী একজন স্বাস্থ্যসেবা কর্মী এবং তাঁর কোনও ভ্রমণ ইতিহাস নেই বলে সরকারি সূত্র জানিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হন। সতর্ক থাকুন। তাহলেই সংক্রমণ রুখতে পারব আমরা। আমরা করোনার দুটি রূপের সঙ্গে যুদ্ধ করে জিতেছি, ওমিক্রনের সঙ্গে যুদ্ধ করেও জিতব। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এগনো হচ্ছে। সব সংকট কেটে যাবে। ওমিক্রমনকেও আমরা হারাব।
বেঙ্গালুরুর কেম্পেগৌদা আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্টে দুই ব্যবসায়ীর শরীরের করোনা ভাইরাসের নতুন ওমিক্রন রূপ ধরা পড়ার পর থেকেই ভারত সতর্ক। সমস্ত রাজ্যই নিজের নিজের মতো করে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রও নির্দেশিকা পাঠিয়েছে। ইতিমধ্যে ৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। তাই আগাম সাবধানতা অবলম্বন করা হয়েছে ভারতে। সাবধাননা অবলম্বন করেছে সমস্ত রাজ্যও।












Click it and Unblock the Notifications