চিকিৎসা করার সময়েই রোগীর ছুরির আঘাতে মৃত্যু কেরলের চিকিৎসকের , কী জানালেন মুখ্যমন্ত্রী
রোগীর সেবা করতে এসে রোগীর হাতেই ছুরির আঘাতে মৃত্যু হয়েছে এক ২৩ বছর বয়সী চিকিৎসকের। বুধবার সকালে এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে কোল্লাম জেলার কোট্টারাক্কারা গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে মৃত চিকিৎসকের নাম বন্দনা দাস। যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। রোগীর সঙ্গে পুলিশ সদস্যরাও আহত হন। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপ নামে স্কুল শিক্ষক, যিনি বর্তমানে সাসপেনশনে রয়েছেন। এদিন সকালেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ে। যা পরবর্তী সময়ে কঠিন আঁকার ধারণ করে, সেই সময় পরিবারের লোকেরা পুলিশকে ডাকতে বাধ্য হন। সেখানে অভিযুক্তের পায়ে আঘাত লাগার কারণে পুলিশরা তাকে হাসপাতালে নিয়ে যান।

বন্দনা দাস যখন তার চিকিৎসা করছিলেন তখন তিনি আচমকাই ক্ষিপ্ত হয়ে উঠেন। তারপর উঠে দাড়িয়ে সামনে থাকা ছুরি, কাঁচি, স্ক্যাপেল তার সামনে থাকা সকলকে আঘাত করে শুরু করেন। আচমকাই তিনি চিকিৎসক বন্দনা দাসের ওপর আক্রমণ শুরু করেন। তাঁকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই মারা যান চিকিৎসক বন্দনা দাস।
এডিজিপি অজিত কুমার জানান, অভিযুক্ত ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আহত অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়াহয়। সেই সময় চিকিৎসক যখন তার চিকিৎসা করছিলেন, সেই সময় অভিযুক্ত তাঁকে আক্রমণ করেন। পুলিশের একজন কনস্টেবলকে প্রথম অভিযুক্ত ছুরু আঘাত করে। ঘটনা দেখে সবাই সেখান থেকে পালিয়ে যান। তবে চিকিৎসক বন্দনা দাস কিন্তু পালাতে পারেননি।
#WATCH | Kerala | Medical students, under the aegis of House Surgeons Association, protest over the murder of Dr Vandana Das, in Thiruvananthapuram.
— ANI (@ANI) May 10, 2023
She was stabbed by an accused, brought for a medical check-up by Police at Kottarakkara Taluk Hospital & died at another hospital. pic.twitter.com/9TeIe8jV7m
এই ঘটনায় কিন্তু ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ও কেরল গভর্নমেন্ট মেডিক্যাল অফিসারস অ্যাসোসিয়েশন (কেজিএমওএ) উভয় চিকিৎসকই এই ঘটনার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ শুরু করেছেন।
ঘটনার নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। তিনি চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটণাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার তদন্ত করা হবে। সরকার এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে। কোল্লাম জেলার কোট্টারাক্কারা গ্রামীণ হাসপাতালে চিকিৎসক বন্দনা দাসের মরদেহ রাখা হয়েছে। সেখানেই গিয়েছিলেন কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খান ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।












Click it and Unblock the Notifications