৪০ বছর ধরে কাচ খেয়েও দিব্যি বেঁচে আছেন মধ্যপ্রদেশের এই আইনজীবী
সেই শৈশব থেকেই শুরু হয়েছিল। তখন খেলার ছলেই কাচ খেতে শুরু করেছিলেন মধ্যপ্রদেশের দয়াকাম সাহু। তারপর আর সেটা ছাড়তে পারেননি। গত ৪০ বছর ধরে কাচ খেয়ে যাচ্ছেন তিনি।
সেই শৈশব থেকেই শুরু হয়েছিল। তখন খেলার ছলেই কাচ খেতে শুরু করেছিলেন মধ্যপ্রদেশের দয়াকাম সাহু। তারপর আর সেটা ছাড়তে পারেননি। গত ৪০ বছর ধরে কাচ খেয়ে যাচ্ছেন তিনি। পেশায় আইনজীবী দয়ারাম কাচের বাল্ব, কাচের বোতল এরকম একাধিক কাচের জিনিস অনায়াসে খেয়ে ফেলতে পারেন। তবে পুরোটাই কিন্তু নিছক মজা করার জন্য।

তাঁর এই কাচ খাওয়ার অভ্যাস তাক লাগিয়ে দেয় বাসিন্দাদের। দূর দূরান্ত থেকে ডাক আসে বিভিন্ন শোয়ে অংশ নেওয়ার জন্য। দয়ারাম জানিয়েছেন, 'আমি নতুন কিছু করতে চেয়েছিলাম। সেকারণেই কাচ খাওয়াতে আনন্দ পাই আমি। প্রথমবার যখন এটা খাওয়া শুরু করি, তখন স্বাদ মন্দ লাগেনি। তারপর এটা অনেকটা সিগারেট খাওয়ার মতোই। লোকে সিগারেট খেয়ে যেমন তৃপ্তি পায়, ঠিক তেমনই কাচ খেয়ে আমি তৃপ্তি পাই।' এমনটই জানিয়েছেন দয়ারাম।
সম্প্রতি সোশ্যাল মিিডয়ায় ভাইরাল হয়েছে দয়ারামের এই কাচ খাওয়ার একটি ভিডিও। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। সেটা দেখে চমকে উঠেছেন সকলে। দয়ারাম অবশ্য এই নিয়ে কোনও চিন্তা নেই। তিনি জানিয়েছেন সেই শৈশব থেকে কাচ খাওয়া অভ্যাস করে ফেলেছেন তিনি।
এতোদিনে কেবলমাত্র দুটি দাঁতেই কেবল আঘাত লেগেছে। শরীরে আর কোনও ক্ষতি হয়নি বলে দাবি। যদিও চিকিৎসকরা জানিয়েছেন একটা সময়ে পাকস্থলিতে সমস্যা দেখা দেবে তাঁর। সেকারণে এখন অনেকটাই সাবধান হয়ে গিয়েছেন তিনি। অন্ত্রে যাতে কোনও রকম আঘাত না লাগে সেকারণে কাচ খাওয়া কমিয়ে গিয়েছেন দয়ারাম। মাঝে মধ্যেই এটা করে থাকেন তিনি।












Click it and Unblock the Notifications