৪ বছরের শিশুকে মাঝরাতে অপহরণের চেষ্টা, তারপর কী হল দেখুন ভিডিও
লুধিয়ানায় চার বছরের শিশুকে বাড়ির সামনে থেকে অপহরণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। মঙ্গলবার রাতের ঘটনা। নিজের বাড়ির সামনে মায়ের সঙ্গে খাটিয়ায় ঘুমোচ্ছিল শিশুটি।
লুধিয়ানায় চার বছরের শিশুকে বাড়ির সামনে থেকে অপহরণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। মঙ্গলবার রাতের ঘটনা। নিজের বাড়ির সামনে মায়ের সঙ্গে খাটিয়ায় ঘুমোচ্ছিল শিশুটি। হঠাৎ-ই এক ব্যক্তি তাঁকে টেনে নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক পালানোর সময়ই শিশুটির পরিবারের লোকেরা জেগে ওঠে। সঙ্গে সঙ্গে শিশুটিকে নামিয়ে রেখে চম্পট দেয় অভিযুক্ত। সেসময় তাকে ধরতে গেলে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে পুলিসের কাছে অভিযোগ জানান পরিবারের লোকেরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে পরে গ্রেফতার করেছে পুলিস। পারিবারিক শত্রুতার কারণে এই অপহরণের চেষ্টা কিনা তা তদন্ত করে দেখছে পুলিস। অভিযুক্তের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH Punjab: A man attempts to steal a 4-year-old child while she was sleeping with her family members outside her residence in Ludhiana’s Rishi Nagar area. However, the attempt was foiled as family members woke up and rescued the child. The accused has been arrested. (17.09) pic.twitter.com/DB6ZfXnSt7
— ANI (@ANI) September 18, 2019
বাড়ির সামনে লাগানো সিসি ক্যামেরায় রাতের বেলায় ধরা পড়েছে শিশুটিকে অপহরণের চেষ্টার সেই ঘটনা। সংবাদ সংস্থা এএনআই টুইট করেছে সেই ভিডিওটি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications