৪ মাসের শিশুকে ধর্ষণ করে মাটিতে আছড়ে খুন, উত্তাল বিজেপি শাসিত রাজ্য
চারমাসের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের এমজি রোড এলাকায়। পুলিশ গ্রেফতার করেছে ২১ বছরের এক যুবককে। শনিবার শিশুটিকে অপহরণ করা হয় বলে অভিযোগ।
চারমাসের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের এমজি রোড এলাকায়। পুলিশ গ্রেফতার করেছে ২১ বছরের এক যুবককে। শনিবার শিশুটিকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এরপর বাড়ির কাছেই একটি বাণিজ্যিক ভবনের বেসমেন্ট থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়।

জম্মু আট বছরের শিশু আসিফাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। সেই সময়ই এবার চারমাসের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনা। এছাড়াও মৃতের এক আত্মীয় নবীন গ্যাজকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও তিন থেকে চারজনকে আটক করেছেন পুলিশ। ইন্ডোরের ডিআইজি এইচসি মিশ্রা সংবাদমাধ্যমে জানিয়েছেন, পুলিশ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নবীন গ্যাজকে গ্রেফতার করেছে। কিন্তু সুনীল ভেলকে ছেড়ে দেওয়া হয়েছে। সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, বেশ কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে গ্যাজের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অভিযুক্ত নবীন শিশু কন্যার মা-কে গিয়ে বলে স্ত্রীকে বুঝিয়ে ফেরত আনার জন্য। এরপরেই দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। সেই সময় নবীনকে বাড়ি ছেড়ে য়েতে বলে শিশুর মা। শুক্রবার সকালে নবীন ফের আসে। সেই সময় শিশুটি খোলা আকাশের নিচে ঘুমিয়ে ছিল। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নবীন শিশুটিকে ঘাড়ে করে বেসমেন্টের দিকে নিয়ে যাচ্ছে।
ধর্ষণের পর নবীন শিশুটিকে আছাড় মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেও শিশুটি মারা যায়। শনিবার বিকেলে বাণিজ্যিক ভবনের বেসমেন্টে শিশুটিকে পাওয়া যায়।
সরকারি এমওয়াই হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত করা হয়।
সারাফা থানার এক পুলিশ কর্মীকে এই ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ এএসআই ত্রিলোক সিং ভার্কাদের কাছে গিয়ে শিশুটির পরিবার অভিযোগ করে। কিন্তু প্রথমে তিনি সেই অভিযোগ নেননি। তাঁদেরকে ফিরিয়ে দেওয়া হয়। থানায় যখন আইসি থাকবেন তখন আসতে বলা হয়। এমনটাই জানিয়েছেন ডিআইজি।












Click it and Unblock the Notifications