আজব কাণ্ড! ৭০০ বছরের পুরনো মমিতে ঘুমিয়ে আছে স্পিরিচুয়াল প্রেমিকা, নাছোড় যুবকের বায়নায় তাজ্জব পুলিশও
৬০০ থেকে ৮০০ বছরের পুরনো মমি ঘিরে একেবারে হলিউডি সিনেমার গল্প
হলিউডের মমি সিনেমাটি প্রায় সকলেরই দেখা। অনেকটা সেই কাণ্ডই ঘটেছে এখানে। এক যুবকের ফুড ডেলিভারি ব্যাকের মধ্যে মিলেছে ৬০০ থেকে ৮০০ বছরের পুরনো একটি মমি। বহু প্রাচীন মমি। তার দামও হবে বিপুল টাকা। পুলিশ প্রথমে ভেবেছিল পাচার করার জন্যই ওই যুবক সেটি ফুড েডলিভারি ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিল।

যুবককে এই নিজে জেরা শুরু করতে চমকে ওঠেন তাঁরা। ধৃত যুবক দাবি করেন সেই মমির মধ্যে নাকি ঘুমিয়ে রয়েছে তার প্রেমিকা। প্রথমে কথাটা শুনে পুলিশের মনে হয়েছিল প্রেমিকাকে খুন করে বুঝি দেহ লোপাট করতে মমির ভেতরে ভরে রেখেছে। কিন্তু না। ধীরে ধীরে যুবক যা বলল তাতে পুলিশ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছিল না।
জেরায় পুলিশকে সেই যুবক যা জানিয়েছে। সেটা কষ্ট কল্পনা বললে ভুল হবে না। যুবক দাবি করেছেন সেই মমিতে নাকি ঘুমিয়ে রয়েছেন তাঁর স্পিরিচুয়াল প্রেমিকা। তিনি যখন বাইরে যান তখন প্রেমিকা এই মমির মধ্যে ঘুমিয়ে থাকেন। সেটাকে নিয়েই তিনি ঘোরেন। আর যখন বাড়িতে থাকেন তখন তাঁর সঙ্গে ঘুমিয়ে থাকেন তাঁর স্পিরিচুয়াল প্রেমিকা। কাজেই মমিটি তিনি সামলে রাখতে পারবেন। সেটা তাঁর একান্তই ব্যক্তিগত।
সেই যুবকের কথা শুনে রীতিমত চমকে গিয়েছিল পুলিশ। খুন করে প্রেমিকাকে তার মধ্যে রাখা হয়েছে কিনা তা খোঁজ করতে মমিটি খুলে ফেলেন তাঁরা। সেটা খোলার পরেই পুলিশ দেখতে পায় তাতে ৬০০ থেকে ৮০০ বছরের পুরনো একটি মমি রয়েছে। এবং সেটি এক পুরুষের মমি। কোনও যুবতি বা মহিলার নয়। তারপরেই যুবকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয় তাঁদের। মমিটিকে উদ্ধার করে সেটি সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কোথা থেকে এই যুবক মমিটি পেল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।
লাতিন আমেরিকার জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা পেিডডোস ইয়া-তে কাজ করেন ২৬ বছরের যুবক। তার নাম জুলিও সেজার। পুলিশ জেরায় জানতে পেরেেছ জুলিও েসজার তার স্পিরিচুয়াল বান্ধবীর একটি নামও দিয়েছিলেন। জুয়ান্তা নাম রেখেছিলেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমে এই নিয়ো জোর খবর হয়। সেখানেই সুলিও তার স্পিরিচুয়াল বান্ধবীর কথা বলেছিলেন। তখনই তিনি সেই নামের কথা বলেছিলেন। পুলিশকে কিছুতেই মমিটি দিতে চাইছিলেন না। অনেক কষ্টে জোর করে সেটি ছিনিয়ে নেয় পুলিশ তার কাছ থেকে। সেই বহুমূল্য মমিটির দাম কয়েকশো কোটি টাকা তাতে কোনও সন্দেহ নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications