করোনা আতঙ্কে ধাক্কা মাংস ব্যবসায়, এক পোল্ট্রি মুরগিকে জীবন্ত কবর ব্যবসায়ীর
করোনা আতঙ্কে ধাক্কা মাংস ব্যবসায়, এক পোল্ট্রি মুরগিকে জীবন্ত কবর ব্যবসায়ীর
করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। শেয়ার বাজার থেকে শুরু করে তেলের বাজার সব জায়গাতেই নামছে ধস। এদিকে কয়েক দিন থেকেই গুজব ছড়াচ্ছিল মুরগির মাংস থেকেও ছড়াচ্ছে করোনা ভাইরাস।

আর্থিক ধাক্কা সামলাতে না পেরেই জীবন্ত কবরের সিদ্ধান্ত
আর এই গুজবের জেরে একাধিক রাজ্যে তীব্র লোকসানের সম্মূখীন হয়েছে পোল্ট্রি ফার্মের মালিকেরা। এবার আর্থিক ক্ষতির ধাক্কা সামলাতে না পেরে এক পোলট্রি মুরগিকেই জীবন্ত কবর দিতে দেখা গেল গোকাক তালুকের লোলসুর গ্রামের এক পোল্ট্রি মালিককে।
মুরগি পিছু লোকসান প্রায় ৫০ টাকা
সোমবার তার পোলট্রির নিকটবর্তী একটি বিশালাকার গর্তে এই মুরগি গুলিকে নাজির মাকান্দার নামে ওই ব্যবসায়ী জীবন্ত মাটি চাপা দিয়ে দেন বলে জানা যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে মুরগির দাম অত্যধিক হ্রাস পাওয়াতেই তিনি এই কাজ করেছেন বলেও জানান তিনি।
জেসিবি ব্যবহার করে খোঁড়া হয় গর্ত
প্রতিটি মুরগি পিছু তার প্রায় ৫০ টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি। তাদের খাবার ও রক্ষণাবেক্ষণের ব্যয় তার আয় থেকে অনেক বেশি, তাই অবশেষে একপ্রকার বাধ্য হয়েই মুরগি গুলিকে জীবত কবর দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে এর জন্য জেসিবি ব্যবহার করে একটি বিশাল গর্তও খোঁড়েন তিনি।












Click it and Unblock the Notifications