মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়ো খবর পোস্ট! দিল্লি থেকে পুলিশের জালে এক

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ। দিল্লি থেকে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অনুপম পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ। দিল্লি থেকে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অনুপম পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁকে দুদিনের পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে। ২৬ এপ্রিল থেকে ওই ব্যক্তি পলাতক ছিলেন বলে অভিযোগ পুলিশের।

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়ো খবর পোস্ট! দিল্লি থেকে পুলিশের জালে এক

২৫ এপ্রিল ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিন অনুপম পাল। যা ভাইরাল হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীর পরিবারের তরফ থেকে বিষয়টি ভুয়ো বলে দাবি করা হয়। ঘটনাটিকে গভীর ষড়যন্ত্রের বলে বর্ণনা করা হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয় জালিয়াতি, প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। রবিবার ওই ব্যক্তিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্মিষ্ঠা মুখার্জির এজলাসে হাজির করানো হলে, দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

এসডিপিও সদর ধ্রুব নাথ জানিয়েছেন, মঙ্গলবার অনুপম পালকে ফের আদালতে হাজির করানো হবে।

সোশ্যাল মিডিয়ার পোস্টটিকে ভিত্তিহীন এবং প্ররোচনামূলক বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিজেপির তরফ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়।

এক সাংবাদিক এবং এক পুলিশ কনস্টেবলকে ২৮ এপ্রিল গ্রেফতার করা হয় সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট শেয়ার করা জন্য। এঁদের দুজনেই এখন জামিনে মুক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+