ছাগলের পর এবার ধর্ষিতা হল গরু! বিজেপি শাসিত রাজ্যে গ্রেফতার ১ কৃষক

মধ্যপ্রদেশের রাজগড় জেলায় একটি গরুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর আত্মীয়দের দাবিমতে, তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে। অভিযোগকারীদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে।

ভারতে অনেকসময় ধর্ষণের ঘটনাকে 'ছোট ঘটনা' বলে দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু ধর্ষিতা যদি হয় একটি গরু? তখন গ্রুততর হয় অপরাধীর সাজা। এরকম অদ্ভুত অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। যদিও তাঁর পরিবারের দাবি তাঁকে মিথ্যে মামলায় ফাসানো হয়েছে। মধ্যপ্রদেশের রাজগড় জেলার সুথালিয়া এলাকার ঘটনা। গত সপ্তাহেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ছাগলের পর এবার ধর্ষিতা হল গরু!


পুলিশ জানিয়েছে গত সপ্তাহে সুথালিয়ার একটি গ্রামের পরিবার স্থানীয় থানায় ওই ব্যক্তির নামে গরুকে ধর্ষণের অভিযোগ জানায়। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার, সুথালিয়ার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তাঁর পরিবারের লোকজন। তাঁরা জানান অভিযোগকারী পরিবারের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিবাদ আছে। তার জেরেই ওই ব্যক্তির নামে এরকম অদ্ভুত অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশও জানিয়েছে দুই পরিবারের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে বিবাদ রয়েছে। তারা জানিয়েছে কোন পক্ষের দাবি সঠিক সেই বিষযে আরও তদন্ত করে দেখা হবে।

তবে গবাদি পশুকে ধর্ষণের মতো অদ্ভুত অভিযোগ ভারতে এই প্রথম নয়। গত মাসেই হরিয়ানার মেওয়াতে আলসু নামে এক ব্যক্তি নাগিনা থানায়, তাঁর একটি ছাগলকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তিনি জানিয়েছিলেন ছাগলটি গর্ভবতী ছিল এবং ওই ঘটনার পর সে মারা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+